1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৮০ বছরের বৃদ্ধা মাকে ছাগলের ঘরে বন্দি, উদ্ধার করলো প্রশাসন - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ষক আর কখনো মুক্তি পাবে না: ভুক্তভোগী শিশুকে বিচারকের আবেগঘন চিঠি মহেশপুরে ট্রাক্টরের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২ সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব

৮০ বছরের বৃদ্ধা মাকে ছাগলের ঘরে বন্দি, উদ্ধার করলো প্রশাসন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৩৭ জন খবরটি পড়েছেন

নগরকান্দা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফরিদপুরের নগরকান্দায় এক বৃদ্ধা মাকে ছাগলের ঘরে তালাবদ্ধ করে রাখার অভিযোগে তার ছেলেকে দায়ী করেছেন স্থানীয়রা। সোমবার (১০ মার্চ) উপজেলা প্রশাসন বৃদ্ধাকে উদ্ধার করেছে।

৮০ বছর বয়সী সবজান খাতুনকে তার ছেলে আবুল কালাম দীর্ঘদিন ধরে ছাগল পালনের একটি ঘরে আটকে রেখেছিলেন বলে জানা যায়। কোদালিয়া শহিদনগর ইউনিয়নের দেলবাড়িয়া গ্রামের এই বৃদ্ধাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হত বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, সবজান খাতুনের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। কয়েক মাস আগে বড় ছেলের বাড়ি থেকে ছোট ছেলের বাড়িতে আসেন তিনি। এরপর থেকেই ছোট ছেলে ও তার স্ত্রী বৃদ্ধাকে ছাগলের ঘরে আটকে রাখেন।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়। নগরকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধাকে উদ্ধার করেন এবং প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করেন।

এ ব্যাপারে অভিযুক্ত ছেলে আবুল কালাম বলেন, ‘আমার মাকে আমি যেমন খুশি তেমন রাখব, তাতে মানুষের কী? মা আমাদের কোনো কথা শুনত না। যে কারণে তাকে ঘরের ভেতর বন্দি করে রাখা হয়।’

কোদালিয়া শহিদনগর ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার জাকির হোসেন নিলু এই ঘটনার নিন্দা জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar