1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিমান দুর্ঘটনায় ক্ষোভে উত্তাল উত্তরা, শিক্ষার্থীদের ৬ দফা দাবি - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় ক্যাম্প শুরু রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্টতায় আটক ৯ নরসিংদী তিন উপজেলায় বাড়ছে সবজির দাম, সিন্ডেকেট কে দায় করলেন কৃষক বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষককে বঞ্চিত করে জুনিয়রকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার অভিযোগ পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

বিমান দুর্ঘটনায় ক্ষোভে উত্তাল উত্তরা, শিক্ষার্থীদের ৬ দফা দাবি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১০৮ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঢাকার উত্তরার দিয়া বাড়ি গোলচত্বর এলাকায় বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় ৬ দফা দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে এই বিক্ষোভ শুরু হয়।

প্রতিবাদে অংশ নেয় মাইলস্টোন কলেজ ছাড়াও আশপাশের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা জানান, শুধু দুঃখপ্রকাশ নয়—এই দুর্ঘটনার জন্য দায়ীদের জবাবদিহি এবং প্রতিকারমূলক পদক্ষেপও তারা দেখতে চান।

শিক্ষার্থীদের উত্থাপিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে—নিহতদের নাম ও পরিচয় প্রকাশ, আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, শিক্ষকদের ওপর সেনা সদস্যদের হাত তোলার অভিযোগে প্রকাশ্যে ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ বিমান বাতিল এবং নিরাপদ প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলা।

প্রতিবাদকারীরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী হয়ে তারা চায়, ভবিষ্যতে এমন দুর্ঘটনা যেন আর না ঘটে। দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি সম্মান ও দায়বদ্ধতা থাকা উচিত রাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থাগুলোর।

এই বিক্ষোভকে ঘিরে এলাকাজুড়ে যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar