1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মেয়েকে নিতে গিয়ে প্রাণ হারালেন মা রজনী - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় ক্যাম্প শুরু রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্টতায় আটক ৯ নরসিংদী তিন উপজেলায় বাড়ছে সবজির দাম, সিন্ডেকেট কে দায় করলেন কৃষক বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষককে বঞ্চিত করে জুনিয়রকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার অভিযোগ পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

মেয়েকে নিতে গিয়ে প্রাণ হারালেন মা রজনী

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৫৮ জন খবরটি পড়েছেন

টেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজধানীর উত্তরা এলাকায় সোমবার দুপুরে একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হলে রজনী খাতুন (৩৭) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন। বিমান বিধ্বস্তের পর ভবনের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন রজনী। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রজনী মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মেয়ে। তিনি ছিলেন স্থানীয় বিএনপি নেতা ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদের কন্যা। রজনীর স্বামী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাদের একমাত্র মেয়ে ঝুমঝুম খাতুন মাইলস্টোন স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবারও মেয়েকে আনতে গিয়েছিলেন রজনী। এ সময় হঠাৎ একটি প্রশিক্ষণ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল ভবনে আছড়ে পড়ে। বিমানের ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। তার মেয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পায়।

রজনীর ভাই আশিক আহমেদ বলেন, “প্রতিদিনই বোন স্কুলে গিয়ে মেয়েকে নিয়ে আসতো। আজও গিয়েছিল। কে জানতো, এমন এক বিভীষিকাময় মুহূর্ত তার জন্য অপেক্ষা করছে!”

এই দুর্ঘটনার পর মটমুড়া ইউনিয়নে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই বলছেন, ‘মেয়েকে বাঁচাতে গিয়ে মা হারিয়ে গেলেন।’

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar