1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শিক্ষাসচিবের প্রত্যাহার, কিন্তু নেই সরকারি প্রজ্ঞাপনঃ মন্ত্রনালয়ের ওয়েবসাইটে এখনো সিদ্দিক জোবায়েরই সচিব - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা জেলায় সাব-রেজিস্ট্রার বদলি হবে লটারির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহারে প্রশাসনের পূর্বানুমোদন বাধ্যতামূলক পাবনায় ৩৫৫টি মন্দিরে হবে শারদীয় দুর্গাপূজা জেলা প্রশাসক গোল্ডকাপ প্রমিলা কাবাডির প্রথম আসরের শিরোপা জুরাছড়ির কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ১৩তম জাতীয় ক্যাম্প শুরু রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসী ও মাদক সংশ্লিষ্টতায় আটক ৯ নরসিংদী তিন উপজেলায় বাড়ছে সবজির দাম, সিন্ডেকেট কে দায় করলেন কৃষক বাহাদিয়া উচ্চ বিদ্যালয়ে জ্যেষ্ঠ শিক্ষককে বঞ্চিত করে জুনিয়রকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করার অভিযোগ পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

শিক্ষাসচিবের প্রত্যাহার, কিন্তু নেই সরকারি প্রজ্ঞাপনঃ মন্ত্রনালয়ের ওয়েবসাইটে এখনো সিদ্দিক জোবায়েরই সচিব

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৪৭ জন খবরটি পড়েছেন
শিক্ষাসচিবের প্রত্যাহার, কিন্তু নেই সরকারি প্রজ্ঞাপনঃ মন্ত্রনালয়ের ওয়েবসাইটে এখনো সিদ্দিক জোবায়েরই সচিব

শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে বলে দাবি করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তবে মঙ্গলবার (২২ জুলাই) রাত ১০টা পর্যন্ত মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সচিব হিসেবে সিদ্দিক জোবায়েরের নাম ও ছবি বহাল ছিল। জনপ্রশাসন বা শিক্ষা মন্ত্রণালয় থেকেও তার অপসারণের কোনো দাপ্তরিক নির্দেশনা জারি হয়নি, যা বিষয়টি ঘিরে ধোঁয়াশা তৈরি করেছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আজ দুপুরের পর থেকেই শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবিতে রাজধানী ঢাকার সচিবালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এই বিক্ষোভের জেরে সচিবালয়ের সব প্রবেশপথ বন্ধ হয়ে যায় এবং সড়ক হয়ে যান চলাচলও ব্যাহত হয়।

বিকেল ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা একপর্যায়ে সচিবালয়ের ভেতরে প্রবেশ করে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পর আইনশৃঙ্খলা বাহিনী তাদের সচিবালয়ের ভেতর থেকে বের করে দেয়।

এর আগে বিকেল ৪টার কিছু আগে তথ্য উপদেষ্টা মাহফুজ তার ফেসবুক পোস্টে লেখেন, “মাইলস্টোন ট্র্যাজেডি পূর্ণাঙ্গ তদন্তে শীঘ্রই কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যেকোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ।”

তবে শিক্ষা মন্ত্রণালয় ও উপদেষ্টা দপ্তরের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, সচিব সিদ্দিক জোবায়েরের প্রত্যাহারের কোনো নির্দেশনা এখন পর্যন্ত জারি হয়নি। সচিবের দপ্তরের এক কর্মকর্তা জানান, তারা তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাস থেকে বিষয়টি জেনেছেন, কিন্তু অপসারণের কোনো নির্দেশনা পাননি। নতুন কাউকে দায়িত্ব দেওয়া হলেও গণমাধ্যমকে জানানো হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar