1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সৌদি অনুদানে বাংলাদেশে আটটি আইকনিক মসজিদ নির্মাণ - bdtelegraph24.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় ‘মিনি ঢাকা’য় অভিযান: ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ দিল্লিতে কিশোর কুমারের গান গেয়ে ভাইরাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ রাজ্য সরকারের ঢাকা উত্তরে আসিফ ও দক্ষিণে পাটওয়ারীকে মেয়র প্রার্থী করল এনসিপি গোপালগঞ্জে স্বামীর হাতে নওমুসলিম স্ত্রী খুন, পলাতক পরিবার নেত্রকোণার বিরিশিরি ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন খান গাজীপুরের কালিয়াকৈরে মাদক ও অস্ত্রসহ গ্রেফতার ৬ লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন রাঙামাটি জোনের উদ্যোগে তরুণদের জন্য বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ শুরু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক হলেন রেজিস্ট্রার মুজিবুর রহমান

সৌদি অনুদানে বাংলাদেশে আটটি আইকনিক মসজিদ নির্মাণ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২২৭ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সৌদি সরকারের রাজকীয় অনুদানের আওতায় বাংলাদেশে আটটি আইকনিক মসজিদ নির্মাণে ২৪৪ কোটি টাকা সহায়তা দেবে দেশটি। রোববার (২৭ জুলাই) সচিবালয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎকালে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ।

ধর্ম উপদেষ্টা জানান, সৌদি অর্থায়নে এই প্রকল্প দ্রুত শুরু করা হবে। ইতোমধ্যে কয়েকটি বিভাগ থেকে জমি প্রস্তাব পেয়েছে সরকার। অন্যান্য বিভাগের ক্ষেত্রেও জমি বরাদ্দের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

সাক্ষাৎকালে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত করার বিষয়েও আলোচনা হয়। বর্তমানে প্রায় ৩২ লাখ বাংলাদেশি সৌদি আরবে কর্মরত। তাঁরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। একইসঙ্গে সৌদি আরবের ভিশন-২০৩০ বাস্তবায়নেও তাঁদের অংশগ্রহণ রয়েছে।

ধর্ম উপদেষ্টা হজ ব্যবস্থাপনার প্রশংসা করে সৌদি সরকার ও হজ ও ওমরাহ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। পাশাপাশি, আগামী হজ মৌসুমে আরও উন্নয়ন চেয়ে মিনা, আরাফা ও মুজদালিফায় ওয়াশরুম বাড়ানো, নিরবচ্ছিন্ন পানি ও বিদ্যুৎ সরবরাহ, এবং তাঁবুর বিছানার আকার বৃদ্ধির প্রস্তাব দেন।

সৌদি রাষ্ট্রদূত এসব পরামর্শ তার সরকারের কাছে উপস্থাপন করবেন বলে জানান এবং বাংলাদেশে সৌদি সহযোগিতা বাড়ানোর আশ্বাস দেন।

বৈঠকে আরও আলোচনায় উঠে আসে হজযাত্রীদের লাগেজ পরিবহনে আরএফআইডি প্রযুক্তি সংযোজন, ঢাকায় অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট স্থাপনসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো। এসময় উপস্থিত ছিলেন ধর্ম সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক ও হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মো. মঞ্জুরুল হক।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

X