1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
উত্তরার হাটে কান্না, এখন মক্কার পথে-রইসের জীবনে উল্টো মোড় - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

উত্তরার হাটে কান্না, এখন মক্কার পথে-রইসের জীবনে উল্টো মোড়

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১২৯ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কোরবানির পশুর হাটে জাল টাকার খপ্পরে পড়ে ক্ষতিগ্রস্ত হওয়া বৃদ্ধ গরু বিক্রেতা রইস উদ্দিনকে এবার ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। শুক্রবার (২৫ জুলাই) ভোরে তিনি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, ওইদিন ভোর ৬টায় ফ্লাইটে করে সৌদি আরবের উদ্দেশে রওনা হন রইস উদ্দিন। ওমরাহ পালনের যাবতীয় খরচ বহন করছেন অভিনেত্রী অপু বিশ্বাস।

চলতি বছরের কোরবানির ঈদ উপলক্ষে রইস উদ্দিন রাজধানীর উত্তরার দিয়াবাড়ি পশুর হাটে একটি গরু বিক্রি করতে গেলে প্রতারণার শিকার হন। গত ৫ জুন তিনি গরুটি ১ লাখ ২৩ হাজার টাকায় বিক্রি করেন, কিন্তু পরে জানতে পারেন, দেওয়া টাকার বান্ডেলে ছিল জাল নোট।

এই মর্মান্তিক ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেখে অনেকেই আবেগপ্রবণ হয়ে ওঠেন এবং সহযোগিতার হাত বাড়ান। ভিডিওটি ভাইরাল হওয়ার পর রইস উদ্দিনের পাশে দাঁড়ায় আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন, যারা গরু বিক্রির সমপরিমাণ অর্থ তাকে অনুদান হিসেবে দেয়।

এরপর ফাউন্ডেশনের মাধ্যমে জানতে পারেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। জানা যায়, রইস উদ্দিনের দীর্ঘদিনের ইচ্ছা ছিল ওমরাহ পালনের। বিষয়টি জানার পর অপু বিশ্বাস নিজ উদ্যোগে রইস উদ্দিনের ওমরাহর যাবতীয় খরচ বহনের ঘোষণা দেন।

অপু বিশ্বাস বলেন, “তিনি আমার বাবার বয়সী। মেয়ের দায়িত্ব থেকে আমি তার ওমরাহ খরচ বহন করছি। তিনি রাজি ছিলেন, তাই আমি তার যাবতীয় প্রস্তুতির ব্যবস্থা করে দিয়েছি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar