1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কাবা প্রাঙ্গণে ফিলিস্তিনের পতাকা তোলায় হাজি গ্রেফতার, বিশ্বজুড়ে সমালোচনা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

কাবা প্রাঙ্গণে ফিলিস্তিনের পতাকা তোলায় হাজি গ্রেফতার, বিশ্বজুড়ে সমালোচনা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৪৬ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মক্কার পবিত্র কাবা শরিফের পাশে ফিলিস্তিনের পতাকা তুলে গাজা অবরোধ ও দুর্ভিক্ষ বন্ধের আহ্বান জানানোয় মিশরের এক হাজিকে গ্রেফতার করেছে সৌদি নিরাপত্তা বাহিনী। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা বিশ্বব্যাপী নিন্দার ঝড় তোলে।

রোববার (২৭ জুলাই) মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে বলা হয়, ভিডিওতে দেখা যায় ওই হাজি কেঁদে কেঁদে বলছেন, “ও ইসলামা!”, “গাজার শিশুরা মরছে, হে মুসলমানরা!”—এরপর সৌদি নিরাপত্তা সদস্যরা এসে তাকে আটক করে নিয়ে যান।

সৌদি সরকারের দাবি, হজ ও ওমরাহ পালনের সময় রাজনৈতিক স্লোগান, প্রতীক ও জাতীয় পতাকা বহন নিষিদ্ধ, যাতে ইবাদতের পবিত্রতা বজায় থাকে। কিন্তু মানবাধিকার সংগঠন ও সমালোচকদের অভিযোগ, এই নীতি এখন ফিলিস্তিনপন্থী সংহতি প্রকাশ দমনের একটি হাতিয়ারে পরিণত হয়েছে।

এর আগে ২০২৩ সালে ফিলিস্তিনের পতাকার রঙের তসবিহ ও সাদা কেফিয়া পরার দায়ে ব্রিটিশ এক হাজিকেও গ্রেফতার করা হয়েছিল। শুধু মক্কা নয়, সৌদি আরবের অভ্যন্তরেও গাজার প্রতি সংহতি প্রকাশ করায় অনেক নাগরিককে গ্রেফতার করা হচ্ছে বলে দাবি করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।

তারা আরও বলছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের শাসনামলে, বিশেষ করে ২০১৭ সালের পর থেকে, দেশটিতে পররাষ্ট্রনীতি বা আঞ্চলিক রাজনীতি নিয়ে মতপ্রকাশের ওপর নিয়ন্ত্রণ বেড়েছে। গাজায় চলমান ইসরায়েলি হামলার মধ্যে মক্কার এই গ্রেফতার নতুন করে উদ্বেগ তৈরি করেছে আন্তর্জাতিক মহলে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar