1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
হজ ২০২৬: ২৭ জুলাই থেকে নিবন্ধন, জমা দিতে হবে ৪ লাখ টাকা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

হজ ২০২৬: ২৭ জুলাই থেকে নিবন্ধন, জমা দিতে হবে ৪ লাখ টাকা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৩২ জন খবরটি পড়েছেন

বিডিটেলিগ্রাফ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

২০২৬ সালের পবিত্র হজ পালনের লক্ষ্যে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে আগামী ২৭ জুলাই। নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে জমা দিতে হবে চার লাখ টাকা।

সোমবার (২১ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের ১২ অক্টোবরের মধ্যেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। সেই সময়ের মধ্যেই প্রাথমিক নিবন্ধনের পর হজ প্যাকেজের বাকি অর্থ জমা দিয়ে চূড়ান্তভাবে তালিকাভুক্ত হতে হবে।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি পর্বের ব্যয় ও বিমানের ভাড়া চূড়ান্ত হওয়ার পর দ্রুত হজ প্যাকেজ ঘোষণা করা হবে।

সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুকরা ই-হজ সিস্টেম (www.hajj.gov.bd), লাব্বাইক অ্যাপ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের অফিস ও আশকোনা হজ অফিসে নিবন্ধন করতে পারবেন। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় হজ করতে ইচ্ছুকদের অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে আবেদন করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার, হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মো. মঞ্জুরুল হক এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশনের (হাব) সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমদ মজুমদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় সৌদি সরকারের রোডম্যাপ ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও উপস্থাপন করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar