1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাত্র ছয় মাসে হাফেজ! ৯ বছরের আবদুর রহমানের অবিশ্বাস্য সাফল্য - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

মাত্র ছয় মাসে হাফেজ! ৯ বছরের আবদুর রহমানের অবিশ্বাস্য সাফল্য

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৩৪৫ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

মোরেলগঞ্জ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে মাত্র ছয় মাস ১৫ দিনে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছে বাগেরহাটের ৯ বছরের শিশু মুহাম্মদ আবদুর রহমান। বিস্ময়কর এই সাফল্য তাকে সমাজে অনন্য এক দৃষ্টান্তে পরিণত করেছে।

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ পৌরসভার মারকাজ ওমর আল ফারুক (রা.) মাদ্রাসার ছাত্র আবদুর রহমান ২০২৫ সালের জানুয়ারি মাসে হিফজ বিভাগে ভর্তি হয়ে মাত্র অর্ধ বছরে কুরআন হিফজ সম্পন্ন করে। মাদ্রাসার পরিচালক হাফেজ মুফতি আবদুল কুদ্দুস আশ্রাফী জানান, সে অত্যন্ত মেধাবী, মনোযোগী, বিনয়ী ও ভদ্র ছিল। এ সাফল্য তার অধ্যবসায়, পরিবারের দোয়া ও শিক্ষকদের নিবেদনের ফসল।

আবদুর রহমানের মা ফারজানা বেগম বলেন, “আমাদের ইচ্ছা ছিল ছেলেকে হাফেজ বানাবো। আল্লাহর কৃপায় স্বপ্ন পূরণ হয়েছে।” পরিবার জানায়, সে প্রথম শ্রেণি পর্যন্ত স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শেষে মাদ্রাসায় ভর্তি হয়। মেধাবী শিশুটির এ অর্জনে দাদা-দাদি থেকে শুরু করে পরিবারের সবাই আনন্দিত।

নিজের অনুভূতি জানিয়ে আবদুর রহমান বলেন, “মা-বাবার দোয়া ও ওস্তাদদের সহযোগিতায় আমি হিফজ সম্পন্ন করেছি। আমি চাই ভবিষ্যতে একজন হক্কানি আলেম হয়ে দেশের ও ইসলামের খেদমত করতে।”

শুধু শিক্ষক ও পরিবার নয়, স্থানীয় এলাকাবাসীও আবদুর রহমানের এই কৃতিত্বে গর্বিত। মাদ্রাসা সংলগ্ন সাইফুল ইসলাম ফরাজী বলেন, “এলাকার মানুষ এই কিশোর হাফেজের মাধ্যমে দ্বীনি শিক্ষার প্রতি আরও আগ্রহী হবেন বলে আশা করি।”

এই ক্ষুদে হাফেজের সাফল্য নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক অনন্য নিদর্শন হয়ে উঠেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar