1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরের অভয়নগরে বাঁধ ভেঙে দুটি গ্রাম প্লাবিত, ক্ষুব্ধ স্থানীয়রা - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

যশোরের অভয়নগরে বাঁধ ভেঙে দুটি গ্রাম প্লাবিত, ক্ষুব্ধ স্থানীয়রা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১১৫ জন খবরটি পড়েছেন

যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগরের সিদ্ধিপাশা ইউনিয়নের শান্তিপুর ও রামনগর গ্রামে বাঁধ ভেঙে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, পানি উন্নয়ন বোর্ডের দুর্বল ও দীর্ঘদিন সংস্কার না হওয়া বাঁধই এই দুর্ভোগের মূল কারণ।

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীল জানান, “জলাবদ্ধতার বিষয়টি যশোর পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। তারা প্রাথমিকভাবে মেরামতের কাজ শুরু করবে এবং বর্ষা মৌসুম শেষে টেকসইভাবে বাঁধ সংস্কার করা হবে।”

সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম বলেন, “বাঁধ ভেঙে আমার ইউনিয়নের শান্তিপুর ও রামনগর গ্রাম প্লাবিত হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”

স্থানীয় বাসিন্দা সেলিম রহমান বলেন, “প্রতিবছরই এমনভাবে জোয়ারের পানি ঢুকে দুর্ভোগ বাড়ায়। বাঁধ থাকলেও তার কোনো টেকসই সংস্কার হয় না। এই দুর্বল বাঁধটি মেরামত না করলে আমাদের ক্ষয়ক্ষতি বাড়তেই থাকবে।”

স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপের আশ্বাস দিলেও স্থানীয়দের আশঙ্কা, বর্ষার মধ্যে প্রাথমিক মেরামত যথেষ্ট হবে না। অনেকেই টেকসই সংস্কারের দাবিতে কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar