দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার সার্বিক আইনশৃঙ্খলার পর্যালোচনা ও উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভায় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম, দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহমুদুল ইসলাম প্রমুখ। এসময় সেনা ও বিজিবি ক্যাম্পের প্রতিনিধি, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত থেকে মতামত ও পরামর্শ প্রদান করেন।