1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গাজীপুরে খোলা ম্যানহোলে নিখোঁজ নারী, চলছে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

গাজীপুরে খোলা ম্যানহোলে নিখোঁজ নারী, চলছে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১১৬ জন খবরটি পড়েছেন

গাজীপুর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গাজীপুরের টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। রোববার (২৭ জুলাই) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয়রা জানান, গাজীপুর সিটি করপোরেশনের ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে যান ওই নারী। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা মো. শাহিন আলম জানান, “গভীরতা প্রায় ১০ ফুট, আর দিনভর বৃষ্টির কারণে ম্যানহোলটি পানিতে পূর্ণ। ফলে উদ্ধার কাজ জটিল হয়ে পড়েছে।” তিনি আরও বলেন, “ঘণ্টাব্যাপী অভিযান চালানো হলেও এখন পর্যন্ত ওই নারীর সন্ধান মেলেনি।”

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসকান্দার হাবিবুর রহমান। তিনি জানান, “ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে।”

এই ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক এবং ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রা অবিলম্বে খোলা ম্যানহোলগুলো ঢেকে ফেলার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar