1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাপের ছোবলে মৃত্যু, প্রতিশোধে কাঁচা চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

সাপের ছোবলে মৃত্যু, প্রতিশোধে কাঁচা চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২০৩ জন খবরটি পড়েছেন

কুড়িগ্রাম প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিষধর সাপ ধরতে গিয়ে বয়েজ উদ্দিন নামের এক সাপুড়ে সাপের ছোবলে প্রাণ হারিয়েছেন। পরে সেই সাপটিকে কাঁচা খেয়ে ফেলেছেন মোজাহার নামে আরেক সাপুড়ে।

বুধবার (৩০ জুলাই) বিকেলে নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের গাবতলা বাজারে এ ঘটনাটি ঘটে। মোজাহার ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের বাসিন্দা।

জানা যায়, সকালে উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কাপালিপাড়ায় ইমরান আলীর রান্নাঘরে একটি গোখরা সাপ ও তার ১২-১৫টি বাচ্চার সন্ধান পাওয়া যায়। সেগুলো ধরতে গিয়ে বড় সাপটির ছোবলে আহত হন সাপুড়ে বয়েজ উদ্দিন। পরে তাকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বয়েজ উদ্দিনের মরদেহ বাড়িতে নিয়ে এলে তার আত্মীয়দের অনুরোধে ওঝারা এসে তাকে মৃত ঘোষণা করেন। তখন মোজাহার ঘটনাস্থলে এসে ছোবল দেওয়া সাপসহ সব বাচ্চা সংগ্রহ করেন।

গাবতলা বাজারে গিয়ে মোজাহার ওই গোখরা সাপটিকে মেরে কাঁচা চিবিয়ে খান। এই দৃশ্য দেখতে বাজারে বহু মানুষ জড়ো হন। তিনি জানান, কাঁচা সাপ খাওয়া তার পুরোনো অভ্যাস এবং এভাবে বয়েজ উদ্দিনের মৃত্যুতে তার প্রতিক্রিয়া জানাতে চেয়েছেন।

এ বিষয়ে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কর্মকর্তা এস এম আবু সায়েম বলেন, সাপে কাটা কোনো খেলো বিষয় নয়। ঝাড়ফুঁক কাজ করে না, বরং দ্রুত হাসপাতালে এসে অ্যান্টিভেনম নিতে হবে। বর্ষায় সাপের উপদ্রব বেড়ে যায় বলেও তিনি সতর্ক করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar