1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ - bdtelegraph24.com
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী আল-আযহার বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশী নারী হিসেবে এমফিল ডিগ্রী অর্জন করলেন দুর্গাপুরের মুনিরা তাহের যশোরে পানি মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু নির্বাচন কমিশনের সামনে রাহুল গান্ধীসহ বিরোধী এমপিদের বিক্ষোভ, আটক ও মুক্তি নওগাঁর ধামইরহাটে একই পরিবারের ৫ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শ্রীলঙ্কান তরুণকে ক্ষমার আকুতি পরিবারের গোপালগঞ্জে মোটরসাইকেলের যন্ত্রাংশ চুরির জেরে সংঘর্ষ, আহত ১৫ ৮ মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু মিয়ানমারে পাচারকালে পতেঙ্গায় ৮০০ বস্তা সিমেন্ট জব্দ শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সুযোগ তৈরির আহ্বান প্রধানমন্ত্রীর

লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১১১ জন খবরটি পড়েছেন
লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ

রাসেল ইসলাম, লালমনিরহাট প্রদায়ক

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় বুড়িমারীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার (২৩ জুলাই) বেলা ২টার দিকে বুড়িমারী লালমনিরহাট রেল রুটের লালমনিরহাট রেলওয়ে স্টেশনের ওয়ার্কশেডের পাশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও রেল বিভাগ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস ট্রেনটি বিলম্বে লালমনিরহাট স্টেশনে পৌঁছে যাত্রীদের নামিয়ে দেয়। এরপর আন্তনগর এ ট্রেনটি পরিষ্কারের জন্য ওয়ার্কশেডের দিকে যাচ্ছিল। ওই সময় একই লাইনে বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৪৬১ নম্বর বুড়িমারী কমিউটার ট্রেনটি লালমনিরহাট স্টেশনে প্রবেশ করছিল।

এ সময় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যাত্রীহীন লালমনি এক্সপ্রেস ট্রেনের দুই রেক লাইনচ্যুত হয় এবং রেল লাইন সামান্য ক্ষতিগ্রস্ত হয়। তবে বুড়িমারী কমিউটারে যাত্রী থাকলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এ ঘটনার পর থেকে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে সব ধরনের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অপর দিকে পার্বতীপুরগামী বুড়িমারী কমিউটার ট্রেনটি ঘটনাস্থলে আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছে কমিউটারের যাত্রীরা। লাইন মেরামতসহ রেক উদ্ধারকাজ শুরু করেছে রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তর।

ঘটনাস্থলে উপস্থিত লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা আরএমবি বেনজির আহমেদ বলেন, যাত্রীদের হতাহতের কোনো ঘটনা ঘটেনি। যাত্রীদের নিরাপত্তা দিচ্ছেন নিরাপত্তাকর্মীরা। উদ্ধারকাজও শুরু করা হয়েছে।

লালমনিরহাট রেলওয়ের লোকো দপ্তরের ডিএমই সাজিদ হাসান বলেন, রেল দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকাজ চলছে। কারও দায়িত্বের গাফিলতি থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar