1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নিজের ছুরি দিয়েই কসাইকে হত্যা করল দুর্বৃত্তরা - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৭তম বিসিএসে লোহাগাড়ার ৪ প্রার্থীর সাফল্য, উপজেলা প্রশাসনের অভিনন্দন ভিয়েতনামে ২,৭০০ বিড়াল চুরি করে মাংস বিক্রির অভিযোগে গ্রেফতার ১২ ডিসেম্বরে চূড়ায় পৌঁছাবে এল-নিনো, প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩

নিজের ছুরি দিয়েই কসাইকে হত্যা করল দুর্বৃত্তরা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ২৭৪ জন খবরটি পড়েছেন

বেনাপোল প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বেনাপোল পৌর এলাকায় মিজানুর রহমান নামে এক কসাইকে নিজ বাড়ির ভেতর গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৯ আগস্ট) রাত ৩টার দিকে ছোট আচড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মিজানুর রহমান স্থানীয়ভাবে গরু জবাই করে বেনাপোল চেকপোস্টে বিক্রি করতেন। ঘটনার রাতে তিনি স্বাভাবিক নিয়মে গরু জবাইয়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। তবে দোকানে না পৌঁছালে সহকর্মীরা খুঁজতে গিয়ে তার স্ত্রীকে জানায়। পরে স্ত্রী উঠানে গিয়ে স্বামীর লাশ পড়ে থাকতে দেখেন।

পুলিশ জানায়, মিজানুরকে তার নিজের ব্যবহৃত ছুরি দিয়ে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন। নিহতের ভাই অভিযোগ করেছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

বেনাপোল পোর্ট থানার এসআই রাশেদুজ্জামান বলেন, হত্যাকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে। ওই থানার তথ্যমতে, গত তিন মাসে এ নিয়ে পাঁচটি মরদেহ উদ্ধার হয়েছে, যার মধ্যে দুটি হত্যা ও তিনটি আত্মহত্যার মামলা দায়ের হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar