1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, কলমাকান্দায় আটক ৫ - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, কলমাকান্দায় আটক ৫

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১২৭ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে নেত্রকোণার কলমাকান্দা উপজেলার সীমান্ত থেকে পাঁচজনকে আটক করেছে বিজিবি। তাদের সবাইকে কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।

কলমাকান্দা থানার ওসি মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে উপজেলার গোবিন্দপুর বলমাঠ সীমান্ত দিয়ে পাঁচজন ব্যক্তি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। তখন বিজিবি অভিযান চালিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হয়, বাকি তিনজন পালিয়ে যায়। পরে শুক্রবার দুপুরে পালিয়ে যাওয়া তিনজনকেও কচুগড়া সীমান্ত দিয়ে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আটককৃত তিনজনের পরিচয় জানা গেছে। তারা হচ্ছেন,নেত্রকোণার বারহাট্টা উপজেলার আন্দাদিয়া গ্রামের আলম মিয়া (২০), একই এলাকার অটোরিকশা চালক ইমন (২০), ময়মনসিংহের মুক্তাগাছা সদরের মোনাইস ইসলাম (১৯)।

কচুগড়া বিওপির হাবিলদার মো. তোফায়েল হোসেন শুক্রবার দুপুরে কলমাকান্দা থানায় মামলা দায়ের করে আটককৃতদের থানায় সোপর্দ করেন।

ওসি মো. লুৎফর রহমান আরো বলেন, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করায় বিজিবি দুই ধাপে মোট পাঁচজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar