1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে মঞ্চস্থ ‘বাসর ঘর’: রাজনৈতিক নির্যাতনের নাট্যরূপ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

যশোরে মঞ্চস্থ ‘বাসর ঘর’: রাজনৈতিক নির্যাতনের নাট্যরূপ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৬০৬ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে মঞ্চস্থ হলো রাজনৈতিক নির্যাতনভিত্তিক নাটক ‘বাসর ঘর’। শনিবার (২ আগস্ট) রাতে যশোর শিল্পকলা একাডেমির মিলনায়তনে জিয়া স্মৃতি পাঠাগারের আয়োজনে নাটকটি পরিবেশিত হয়। রচনা ও নির্দেশনায় ছিলেন মাসউদ জামান।

নাটকটিতে আওয়ামী সরকারের ১৭ বছরের শাসনামলে ভিন্নমতের রাজনীতিকদের ওপর গুম, খুন ও নির্যাতনের চিত্র ফুটিয়ে তোলা হয়। কাহিনিতে দেখা যায়, নবদম্পতির সুখের শুরুতেই ছাত্রনেতা স্বামীকে স্ত্রীর সামনে থেকে তুলে নিয়ে যায় পুলিশ, নববধূর আর্তি উপেক্ষা করে থানায় ফেরত পাঠানো হয়, আর বছরের পর বছর আয়না ঘরে চলে নির্যাতন।

মঞ্চে অভিনয় করেন সোহেল রানা, মাসউদ জামান, রুকাইয়া আলম, স্বপন দাসসহ ১৫ জন শিল্পী। নাটক দেখতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিত ও জেলা প্রশাসক আজহারুল ইসলাম। বিএনপি নেতাকর্মী ছাড়াও সাধারণ দর্শকদের ভিড় জমে শিল্পকলা একাডেমিতে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নাটকটি বিগত শাসনব্যবস্থার নির্মম বাস্তবতা তুলে ধরেছে। এই চেতনায় দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নির্দেশক মাসউদ জামান জানান, নাটকের মাধ্যমে রাজনৈতিক দমন-পীড়নের বাস্তব অভিজ্ঞতা শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar