1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফেনীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা- যুবক গ্রেপ্তার - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ফেনীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা- যুবক গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৭৯ জন খবরটি পড়েছেন

বিশেষ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফেনীতে পাশবিক নির্যাতনের শিকার হয়ে ছয় বছরের এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ আগস্ট) রাতে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।

পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংক থেকে শিশুটির বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে রাসেল (১৮) নামে এক যুবককে গ্রে*প্তার করেছে পুলিশ। সে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া গ্রামের নূর হোসেনের ছেলে এবং স্থানীয় সোনালী ব্রিকস ফিল্ডে শ্রমিক হিসেবে কাজ করতো।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর শিশুটি নিখোঁজ হয়। মাইকিংসহ বিভিন্নভাবে খোঁজাখুঁজির পর রাত সাড়ে ১১টার দিকে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের পাশে তার জামা পাওয়া যায়। পরে ট্যাংক থেকে পানিতে ডুবন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ ট্যাংকে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয়রা শ্রমিক রাসেলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

পাঁচগাছিয়া ইউনিয়নের ইউপি সদস্য নূর নবী জানান, শিশুটির পরিবার মাথিয়ারার একটি কলোনিতে ভাড়া থাকতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাসেল নির্যাতন ও হ*ত্যার বিষয়টি স্বীকার করেছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃত রাসেল আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar