1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রকৃতি-মানুষের সাথে সংযোগের বৈশ্বিক তালিকায় বাংলাদেশের অবস্থান ৪র্থ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

প্রকৃতি-মানুষের সাথে সংযোগের বৈশ্বিক তালিকায় বাংলাদেশের অবস্থান ৪র্থ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২৯৩ জন খবরটি পড়েছেন

বিশ্বের সবচেয়ে কম ‘প্রকৃতি-সংযুক্ত’ দেশগুলোর তালিকায় নিচের দিকেই রয়েছে ব্রিটেন। ৬১ দেশের মধ্যে যুক্তরাজ্যের অবস্থান ৫৫তম বলে জানিয়েছে মানুষের প্রকৃতির সাথে সম্পর্ক নিয়ে করা বৈশ্বিক এক গবেষণা।জার্নাল Ambio-তে প্রকাশিত গবেষণাটি ৬১টি দেশের ৫৭ হাজার মানুষের মতামতের ভিত্তিতে তৈরি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

এতে দেখা যায়, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উপাদানগুলো মানুষের প্রকৃতি সম্পর্কে অনুভূতি ও আচরণকে গভীরভাবে প্রভাবিত করে।গবেষণায় সবচেয়ে প্রকৃতিবান্ধব দেশ হিসেবে উঠে এসেছে নেপালের নাম। এরপর রয়েছে ইরান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও নাইজেরিয়া। ইউরোপে ক্রোয়েশিয়া ও বুলগেরিয়া শীর্ষ দশে, ফ্রান্স রয়েছে ১৯তম স্থানে।

তালিকার সর্বশেষে আছে স্পেন।প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক পরিমাপ করতে ‘ন্যাচার কানেকটেডনেস’ নামের মনোবৈজ্ঞানিক ধারণা ব্যবহার করা হয়েছে। এতে দেখা যায়, যারা প্রকৃতির সাথে বেশি যুক্ত, তারা সাধারণত মানসিকভাবে বেশি স্বাস্থ্যমণ্ডিত এবং পরিবেশ রক্ষায় সচেতন হন।

ইউনিভার্সিটি অব ডার্বির অধ্যাপক মাইলস রিচার্ডসনের নেতৃত্বাধীন গবেষক দল জানায়, ধর্মীয় বা আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ দেশগুলোর মানুষ প্রকৃতির প্রতি বেশি সংযুক্ত হন। বিপরীতে যেখানে ব্যবসা-বান্ধব পরিবেশ বেশি, নগরায়ণ ও ইন্টারনেট ব্যবহারের হার উঁচু—সেসব দেশে প্রকৃতি সংযোগ কমে যায়।রিচার্ডসন বলেন, “ব্রিটেন প্রযুক্তি ও অর্থনীতির দিকে ব্যাপকভাবে ঝুঁকেছে।

এতে উন্নতি এসেছে, তবে প্রকৃতির সাথে মানসিক সম্পর্ক দুর্বল হয়েছে।”তিনি বলেন, জাতীয় স্বাস্থ্য ব্যবস্থায় প্রকৃতির ব্যবহার, আইনে প্রকৃতির অধিকার স্বীকৃতি এবং ব্যবসায়িক সিদ্ধান্তে প্রকৃতিকে অংশীদার করার মতো উদ্যোগ নিলে এই ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব।

চার্চ অব ইংল্যান্ডের পরিবেশবিষয়ক প্রধান বিশপ গ্রাহাম আশার বলেন, “যে জিনিস আমরা লক্ষ্য করি, সেটাই আমরা ভালোবাসি। প্রকৃতিকে ভালোবাসা থেকেই সংরক্ষণের সূচনা হয়।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar