1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট নেত্রকোণা'র কমিটি গঠন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট নেত্রকোণা’র কমিটি গঠন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৭৮ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে স্থানীয় উদ্যোগের প্রত্যয় নিয়ে নেত্রকোণায় পরিবেশ ও টেকসই উন্নয়ন বিষয়ক সংগঠন ক্লিন বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট এবং অন্যচিত্র ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে “ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট নেত্রকোণা ” গঠন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার এআরএফবি গ্রন্থাগার হলরুমে আয়োজিত সভায় বিভিন্ন সংগঠন, সাংবাদিক ও উন্নয়নকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় মো. আলী আমজাদ মাষ্টার আহ্বায়ক এবং দিলওয়ার খানকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেনঅনন্য চিত্র ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা। এতে অংশগ্রহণ করেন কেএমএ জামি, সুমন খান, সুমন পণ্ডিত, চন্দন নাথ চৌধুরী এবং গণমাধ্যম কর্মী ও উন্নয়নকর্মীরা।

রেবেকা সুলতানা ফোরামের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বলেন, স্থানীয় পর্যায়ে নদী রক্ষা, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, জলবায়ু অভিযোজন এবং নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে আমরা টেকসই পরিবেশ গড়ে তুলতে পারি।

সভায় বক্তারা বলেন, নদী, বন ও জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত না করলে কোনো উদ্যোগ দীর্ঘস্থায়ী হবে না। ফোরামটি হবে নাগরিক, গণমাধ্যম ও প্রশাসনের মধ্যে এক সেতুবন্ধন।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, “ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট–নেত্রকোণা” স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, নীতি-অধিকার প্রচার, নবায়নযোগ্য জ্বালানি, জীববৈচিত্র্য সংরক্ষণ ও নদী ব্যবস্থাপনা বিষয়ে কার্যক্রম পরিচালনা করবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar