1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা - bdtelegraph24.com
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতাদের ওপর হামলার ছক কষছে আওয়ামী লীগ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আগুন, গ্রেপ্তার নেতা-কর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ গাজীপুরে পোশাক শ্রমিকদের দফায় দফায় বিক্ষোভ ও সড়ক অবরোধে ঘূর্ণিঝড় ‘আকভান’: উপকূলীয় বন্দরগুলোতে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নেত্রকোনায় অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষককে হেনস্তা, দুই বিএনপি নেতাকে শোকজ অভয়নগরে ট্রাক থেকে ৩০০ বস্তা সরকারি সার ও তেল চুরি শ্যামনগরে হরিনগর হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ বাঘারপাড়া ডিগ্রি কলেজে গাছ কাটার ঘটনায় ১৮ দিনেও তদন্ত প্রতিবেদন জমা পড়েনি

রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৪৬ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাঙামাটি জেলার সড়ক ও নৌপথে দুর্ঘটনা রোধ এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করতে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে ‘নিরাপদ যাত্রা ফাউন্ডেশন’। এ কর্মসূচির অংশ হিসেবে চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে রাঙামাটি জেলা শহরের গুরুত্বপূর্ণ তিনটি স্থান রিজার্ভ বাজার সিএনজি স্টেশন, লঞ্চঘাট এবং পাহাড়িকা বাস কাউন্টারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে সড়ক ও নৌপথে চলাচলের ক্ষেত্রে আইন মেনে চলা এবং দুর্ঘটনা প্রতিরোধে চালক, মালিক ও যাত্রীদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

পথসভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা এড়াতে চালকদের অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে। পাশাপাশি যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল বন্ধ করা জরুরি। অন্যদিকে, নৌপথে দুর্ঘটনা প্রতিরোধে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী ও মালামাল পরিবহন থেকে বিরত থাকতে হবে। নৌযানে যাত্রীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ও লাইফ জ্যাকেট নিশ্চিত করার পাশাপাশি নৌ আইন যথাযথভাবে অনুসরণ করতে হবে।বক্তারা আরও বলেন, দুর্ঘটনা প্রতিরোধে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বাড়াতে হবে। চালক, যাত্রী, নৌযান ও যানবাহনের মালিকসহ সংশ্লিষ্ট সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

নিরাপদ যাত্রা ফাউন্ডেশন রাঙামাটি জেলার সভাপতি ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবীব আজমের সভাপতিত্বে এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রাজুর সঞ্চালনায় পথসভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন, সংগঠক মো. ইভান শফি, সদস্য মো. শাহ আলম ও মো. ইমরানসহ অন্যান্য নেতৃবৃন্দ।এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এসআই মনোয়ার হোসেন, ট্রাফিক পুলিশের সদস্য, স্থানীয় যানবাহন ও নৌযানের চালক এবং সাধারণ যাত্রীরা উপস্থিত ছিলেন।কর্মসূচি চলাকালে চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। নিরাপদ সড়ক ও নৌপথ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান স্থানীয় পথচারী ও চালকেরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar