1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে জলবায়ু তহবিল বাড়াতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বাঘারপাড়ায় ইডিএফ এর ১৫তম প্রতিষ্ঠাবর্ষিকীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব গাজীপুরে গভীর রাতে অগ্নিকাণ্ড: মসজিদসহ পুড়ল বেশ কয়েকটি দোকান ও গুদাম খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, মোটরসাইকেল জব্দ সাজেকে ফের অবরোধ: পুলিশ ও সেনা পাহারায় ফিরলেন ৩ হাজার পর্যটক সাইবার সুরক্ষা আইনসহ গণমাধ্যম সংশ্লিষ্ট আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী ভাষাসৈনিক অলি আহাদের ১৪তম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা

শ্যামনগরে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে জলবায়ু তহবিল বাড়াতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১০৮ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।
সাতক্ষীরার শ্যামনগরে পালিত গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকে ধনী দেশগুলোর প্রতি জলবায়ু তহবিল বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

শুক্রবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার আটুলিয়া ইউনিয়ন সংলগ্ন খোলপেটুয়া নদীর বুকে জেগে ওঠা নতুন চরে এই প্রতীকী স্ট্রাইকে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও শ্যামনগরের ১২টি স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেয়।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ’র সভাপতি গাজী আব্দুর রউফ।

এসময় অংশগ্রহণকারী অর্ধশতাধিক যুবক-যুবতী, শিক্ষার্থী, জলবায়ু যোদ্ধা, পরিবেশ ও উন্নয়নকর্মী ‘ফ্রম শ্যামনগর টু দ্যা কপ-৩০, স্টান্ড ফর ক্লাইমেট জাস্টিস’, ‘জাস্ট ট্রানজিশন নাও’, ‌‌‘ফিন্যান্স জাস্টিস ফর অল, ফুলফিল লস এন্ড ড্যামেজ’ প্রভৃতি স্লোগান দেন।

শরুব এর নির্বাহী পরিচালক এস.এম জান্নাতুল নাঈমের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্যামনগর ব্লাড ব্যাংকের সভাপতি সাইফুদ্দিন সিদ্দিক, বারসিক এর ক্যাম্পেইন অ্যান্ড নেটওয়ার্ক ফ্যাসিলিটেটর স.ম ওসমান গনী, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের সভাপতি সাইদুল ইসলাম, কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক এর ফারজানা খাতুন, স্যোশাল অ্যাকশন ফর ইয়ুথ অ্যালায়েন্স এর সভাপতি মো. সালাউদ্দিন, ইয়ুথ ফর সুন্দরবন এর সাধারণ সম্পাদক মুনতাকিমুল ইসলাম রুহানী, বনজীবী ইয়ুথ টিমের সভাপতি শামীম হোসেন, স্বপ্নচূড়া যুব ফাউন্ডেশন এর সভাপতি জাহিদ আনোয়ার সোহাগ প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত, অথচ এর জন্য দায়ী উন্নত ও শিল্পোন্নত দেশগুলো। বক্তারা চলমান কপ সম্মেলনে যোগ দেওয়া ধনী দেশগুলোর প্রতি জলবায়ু তহবিল বাড়ানোর আহ্বান জানান।

তারা বলেন, আমাদের ভবিষ্যৎ বিক্রি করে দেওয়া চলবে না— যারা দূষণ ঘটিয়েছে, তাদেরকেই এর দায় নিতে হবে।

তারা আরো বলেন, ক্ষতিপূরণমূলক ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ বাস্তবায়নে জরুরি পদক্ষেপ নিতে হবে এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

বক্তারা বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান, তারা যেন ন্যায্যতা, সমতা ও দায়বদ্ধতার নীতিতে চলেন, কারণ জলবায়ু সংকট এখন জীবিকা, অস্তিত্ব ও মানবাধিকারের প্রশ্নে পরিণত হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar