1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পরীক্ষায় নকল ধরা পড়ার পর স্কুলছাত্রীর আত্মহত্যা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা বিচার বিভাগের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১

পরীক্ষায় নকল ধরা পড়ার পর স্কুলছাত্রীর আত্মহত্যা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৬৪ জন খবরটি পড়েছেন

নোয়াখালী প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নোয়াখালীর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে বার্ষিক পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়ার পর এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারে ফারহানা আক্তার মোহনা নামের ১২ বছরের এ ছাত্রীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

মোহনা বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। সেদিন সকালে তিনি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেন। বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোস্তাক সরওয়ার রিজভীর দাবি, পরীক্ষার হলে নকল করতে গিয়ে ধরা পড়ার পর তার উত্তরপত্র ফেরত দেওয়া হয়।

পরীক্ষা শেষে মোহনা পাশের বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শৌচাগারে ঢুকে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে জানান শিক্ষক। পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা সাইফুল ইসলাম তানিম বলেন, পরিবার বিষয়টি জানতে পারে দুপুরের দিকে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে নকল ধরা পড়ার অপমানে আত্মহত্যা করেছে মোহনা। তবে সঠিক কারণ খতিয়ে দেখা প্রয়োজন বলে তিনি মনে করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে এবং তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar