1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
এবার সাতরে নদী পার হলো রয়েল বেঙ্গল টাইগার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

এবার সাতরে নদী পার হলো রয়েল বেঙ্গল টাইগার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৭৭ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা(বাগেরহাট) প্রতিনিধি.

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।


তিন দিনের ব্যবধানে এবার পূর্ব সুন্দরবনের নদীতে বাঘ সাতরাতে দেখলেন বনরক্ষীরা। রবিবার (২৬ জুলাই) সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের টাইগার পয়েন্ট এলাকার নদীতে সাঁতার কেটে একটি রয়েল বেঙ্গল টাইগারকে নদীর অপর পাড়ে যেতে দেখেন তারা।

সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করীম চৌধুরী জানান, রবিবার (২৬ জুলাই) দুপুরের দিকে চাঁদপাই রেঞ্জের স্মার্ট টীমের বনরক্ষীরা নিয়মিত টহলের সময় সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের টাইগার পয়েন্ট এলাকার নদীতে একটি রয়েল বেঙ্গল টাইগারকে সাঁতার কেটে নদী পার হতে দেখেন। বাঘটি সাতরে নদী পাড় হয়ে লাফিয়ে সুন্দরবনে উঠে বনের মধ্যে চলে যায়। বনরক্ষীরা বাঘ সাতরানোর বিরল এ দৃশ্যটির ভিডিও ধারণ করেছেন। এর আগে, গত শুক্রবার (২৪ জুলাই) দুপুরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ইকো-ট্যুরিজম কেন্দ্রের অফিস আঙ্গিনায় একটি বাঘিনী এসে প্রায় ১৫ মিনিট অবস্থান নিয়ে আপন মনে ঘোরাঘুরি করে আবার সুন্দরবনের মধ্যে চলে যায়।

তিনি আরো বলেন, টহলের সময় সচরাচর বাঘ দেখা যায় না। সুন্দরবনে এখন বনজীবী, পর্যটকসহ সাধারণ মানুষের প্রবেশে তিন মাসের নিষেধাজ্ঞা রয়েছে। কোলাহলমুক্ত পরিবেশে সুন্দরবনে বাঘ ও অন্যান্য বন্যপ্রাণী সাচ্ছন্দে দাপিয়ে বেড়াচ্ছে। বন বিভাগের কঠোর নজরদারিতে বন অপরাধ কমে এসেছে। সুন্দরবনে আগের তুলনায় বাঘ ও হরিণের সংখ্যা বেড়েছে বলে ডিএফও জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar