1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্রশাসনের - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে অপরাধমূলক সংগঠন হিসেবে চিহ্নিত করল ট্রাইব্যুনাল গাজীপুরে পূর্বশত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, আটক কয়েকজন তুরাগ নদী থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার জনগণের পুলিশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ৪ বছরে ২ কোটি ৪০ লাখ কৃষককে কার্ড দেবে সরকার কুষ্টিয়ায় ৬ হত্যা: মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্রশাসনের সুন্দরবনের বনদস্যু নির্মূলের দাবিতে শ্যামনগরে ২য় দিনের মানববন্ধন কর্মসূচি পল্টন ট্র্যাজেডি দিবস স্মরণে শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ লোহাগাড়া ভূমি অফিসে অর্থ দাবির অভিযোগ, ইউএনওর সঙ্গে বিএনপি নেতার বাগ্‌বিতণ্ডা

সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্রশাসনের

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৪ জন খবরটি পড়েছেন

তফসিরুল করিম
কুবি প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত বিভিন্ন সংগঠনকে উদ্দেশ্য করে সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি জানানো হয়।

নোটিশে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন পেজ থেকে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত বিভিন্ন সংগঠনকে লক্ষ্য করে সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস পোস্ট করা হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। সম্প্রতি বিভিন্ন নিবন্ধিত সংগঠনের পক্ষ থেকেও এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্টর বরাবর লিখিত আবেদন করা হয়েছে।

এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে এ ধরনের কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্ট সবাইকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে নোটিশে গঠনমূলক সমালোচনাকে উৎসাহিত করার কথা উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, “সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনকে উদ্দেশ্য করে এডমিনের পরিচয়হীন পেইজ থেকে সাইবার বুলিং ও মানহানিকর পোস্ট দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে সকলকে সতর্ক করতে আমরা এই নোটিশ দিয়েছি। এরপরও যদি কেউ সতর্ক না হয়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে বসে সিদ্ধান্ত নিব।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar