1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাদারীপুর ও ফরিদপুরে পৃথক অভিযানে গাঁজা ও হেরোইনসহ ২মাদক ব্যবসায়ী আটক - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক

মাদারীপুর ও ফরিদপুরে পৃথক অভিযানে গাঁজা ও হেরোইনসহ ২মাদক ব্যবসায়ী আটক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩৭ জন খবরটি পড়েছেন
বিডিটেলিগ্রাফ

মাদারীপুর প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

র‍্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প পৃথক অভিযান চালিয়ে মাদারীপুর ও ফরিদপুর থেকে গাঁজা ও হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

র‍্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্প সূত্রে জানা গেছে, একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে রবিবার (২০ ফেব্রুয়ারি) রাতে মাদারীপুর জেলার শিবচর উপজেলা ও ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় পৃথক ২টি অভিযান পরিচালনা করেন।
এ সময় মাদারীপুর জেলার শিবচর উপজেলার সরকারি বরহামগঞ্জ কলেজ মোড় বাসস্ট্যান্ড থেকে শ্যামল সরদারকে (৩৮) ও শাহ আলম বেপারীকে (৩৫) হেরোইনসহ আটক করেন।
আটক শ্যামল সরদার শিবচরের জাদুয়াচর এলাকার লালচান সরদারের ছেলে। অপর আটক শাহ আলম বেপারী একই উপজেলার পশ্চিম কাচিকাটা এলাকার মৃত হোসেন বেপারীর ছেলে।

এছাড়াও পৃথক অভিযানে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ব্রাহ্মনপাড়া গ্রামের মৃত শেখ মুসলিম এর ছেলে নুরুল আমীনের (৪৮) বসত ঘর থেকে দুই কেজি গাজা উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ি নুরুল আমিন পলাতক ছিলেন। পৃথক এ দুই অভিযানে ৮.৯৫ গ্রাম হেরোইন, ৬০০ টাকা, ২টি মোবাইল ফোন, ৩টি সীমকার্ড ২টি পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব।

র‍্যাবর‍্যাব আরো জানান, আটক দুই আসামী ও পলাতক নুরুল আমিন দীর্ঘদিন ধরে মাদারীপুর ও ফরিদপুর জেলার বিভিন্ন স্থানে হেরোইন ও গাঁজাসহ বিভিন্ন ধরণের অবৈধ মাদকদ্রব্য কেনা-বেচার কার্যক্রম চালিয়ে আসছেন। আসামীদেরসহ উদ্ধার করা হেরোইন, গাঁজা এবং অন্যান্য আলামত মাদারীপুর জেলার শিবচর থানা ও ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে দুই থানায় পৃথক ২টি মাদক মামলা দায়ের করা হয়েছে। পলাতক মাদক ব্যবসায়ী নুরুল আমীনকে গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar