1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাগেরহাটে ট্রাক চাপায় নিহত ২,আহত ৩ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক

বাগেরহাটে ট্রাক চাপায় নিহত ২,আহত ৩

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৭৫ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ


মোঃনাজমুল ইসলাম সবুজ, বাগেরহাট জেলা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটে ট্রাকচাপায় ইঞ্জিনচালিত রিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় ওই ট্রাকের ধাক্কায় একটি অ্যাম্বুলেন্স খাদে পড়ার ঘটনা ঘটে। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার বৈটপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিকশাচালক লুৎফর সরদার (৫৫) বাগেরহাট জেলার কচুয়া উপজেলার দোবারিয়া গ্রামের তৈয়ব সরদারের ছেলে। তবে নিহত যাত্রীর নাম-ঠিকানা জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস।

আহত দুই নারী নাজমা ও নার্গিসের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় ও শুকুর এলাইচ রাসেলের বাড়ি মোরেলগঞ্জ উপজেলার কালিকাবাড়ি এলাকায়।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহজাহান সিরাজ বলেন, সড়ক দুর্ঘটনার জায়গা থেকে আমরা একজনের মরদেহ উদ্ধার করেছি। আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে খুলনায় পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আহত একজন বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। অন্যজনের পরিচয় জানার চেষ্টা চলছে। পলাতক ট্রাকচালককে আটকের জন্য পুলিশ কাজ শুরু করেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar