1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় নির্যাতনের স্বীকার বাক প্রতিবন্ধী শিশু - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক

শরণখোলায় নির্যাতনের স্বীকার বাক প্রতিবন্ধী শিশু

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৭১ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ, বাগেরহাট জেলা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মোরা গরীব মোগো কেউ নাই। মোর বোবা পোলাডারে যে মারছে হ্যার একছের ক্ষমতা তাই আল্লাহ এর বিচার করবেন।এমনি উক্তি ও আক্ষেপ করে কথাগুলো বললেন শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বাগেরহাটের শরণখোলার বকুলতলা গ্রামের শারিরীক নির্যাতনের স্বীকার বাক প্রতিবন্ধী শিশু মোহাম্মদ(১২)এর মা হতদরিদ্র আসমা বেগম।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের মাঃ আলমগীর ফরাজীর বাক প্রতিবন্ধী ছেলে মোহাম্মদ কোরাআন পড়া শিখতে প্রতিদিনই মসজিদে যায়। এ ঘটনায় একই গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন টুকু মৃধার মেয়ে সাজনীন আক্তারের সাথে হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় প্রতিবন্ধী মোহাম্মদের মা তার ছেলেকে শাসন করলেও টুকু মৃধার মনোপুত না হওয়ায় গত ১৭ ফেব্রুয়ারী সকালে পুনরায় শিশুটি মসজিদে গেলে টুকু মৃধা মোহাম্মদকে এলোপাথাড়ি কিল-ঘুষি মারে। শিশুটি মাটিতে পড়ে গেলে পেটে লাথি মেরে আহত করে। পরে প্রতিবন্ধী পরিবারকে হাসপাতালে না যাওয়ার জন্য হুমকি দেয়। ঘটনার চারদিন পরে প্রতিবন্ধী শিশু মোহাম্মদের পায়খানা-প্রস্রাব বন্ধ হয়ে গেলে গত ২০ ফেব্রুয়ারী রাতে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিশোরের মা বিষয়টি স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন খলিলকে জানালেও তিনি এ ব্যাপারে কোন ব্যবস্থা না নিয়ে সুকৌশলে এড়িয়ে যান।

এ ব্যাপারে জানতে চাইলে মোঃ দেলোয়ার হোসেন টুকু মৃধা বলেন, আমার মেয়ের সাথে ঝগড়া করার কারনে আমি দু’একটি চড় থাপ্পড় দিয়েছি। সংশ্লিষ্ট ইউপি সদস্য দোলোয়ার হোসেন খলিল বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং প্রতিবন্ধী শিশুর চিকিৎসার খরচ বহন করা সহ সুষ্ঠ বিচারের আশ্বাস দেন।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসএম ফয়সাল আহমেদ বলেন, শিশুটির পেটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে, তার শারিরীক অবস্থা কিছুটা উন্নতির দিকে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান, বিষয়টি আমার জানা নেই। তবে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar