1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালকিনিতে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক

কালকিনিতে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৪১ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

মাদারীপুর প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মাদারীপুরের কালকিনিতে ঘরের তালা ভেঙ্গে জহিরুল ইসলাম (১৬) নামের এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মহরুদ্দির চর গ্রামে এঘটনা ঘটে।

নিহত জহিরুল ইসলাম কালকিনির পূর্ব এনায়েতনগর ইউনিয়নের মহরুদ্দির চর এলাকার কাতার প্রবাসী মো. কালাম সরদারের ছেলে। তিনি ঐ গ্রামের সমিতির হাট মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ২০২২ সালে এসএসসি পরিক্ষার্থী ছিলেন।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা যায়, জহিরুল ইসলাম তার নিজ গ্রামের সবার কাছে শান্ত ও ভদ্র ছেলে হিসেবে পরিচিত ছিলেন। প্রতিদিনের মত রাতে খাবার খেয়ে জহিরুল নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। সকালে দরজা খোলা ও প্রধান গেটের তালা ভাঙ্গা দেখে মা কহিনুর বেগম ছেলের রুমে যান। তিনি গিয়ে দেখেন ছেলে কম্বল গায়ে এবং চারিপাশে রক্ত। এরপর মায়ের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় জহিরুলের গলায় ও শরীরের বিভিন্ন অংশে ধারালো চাকু দিয়ে কোপানোর ক্ষত দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত জহিরুলের মা কাতার প্রবাসীর স্ত্রী কহিনুর বেগম জানান, আমার দুই ছেলে ও এক মেয়ে, এক ছেলে ঢাকা চাকুরি করেন। জহিরুল স্কুলে পড়েন এবং আলাদা কক্ষে থাকেন। আমি ও আমার ছোট মেয়ে এক কক্ষে থাকি। সকালে উঠে দেখি আমার ছেলেকে কুপিয়ে হত্যা করে কম্বল দিয়ে ঢেকে রেখেছেন। আমার ধারণা একটি জমি কেনা নিয়ে আমাদের সাথে পাশের একজনের বিরোধ চলছিল। হয়তো তারা এ ঘটনা ঘটাতে পারেন।’

নিহত জহিরুল

কালকিনির পূর্ব এনায়েতনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য বাদল বিশ্বাস বলেন, ছেলে সামাজিক ছিলেন। আমার জানা মতে ছেলে অনেক ভাল ছিলেন। এখন কি কারণে এমন হলো বুঝতে পারছি না। পুলিশ তদন্ত করলে বিস্তারিত হয়তো জানা যাবে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ওয়াসিম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar