1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ওবায়দুল্লাহ’র সংবাদ সম্মেলন,নোয়াপাড়া গ্রুপকে নির্দোষ দাবি, আত্মাহুতির হুমকি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক

ওবায়দুল্লাহ’র সংবাদ সম্মেলন,নোয়াপাড়া গ্রুপকে নির্দোষ দাবি, আত্মাহুতির হুমকি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩২১ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

স্টাফ রিপোর্টার।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগরে ওবায়দুল্লাহ মোল্যা নামে এক যুবকের নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিও সম্পর্কে সেই যুবক বৃহস্পতিবার দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি নামকরা ব্যবসায়িক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপকে নির্দোষ দাবি করেন। তাঁর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করলে আত্মাহুতির হুমকিও দেন তিনি। ওবায়দুল্লাহ মোল্যা উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের আব্বাস মোল্যার ছেলে। তিনি তাঁর লিখিত বক্তব্যে বলেন, ‘স্থানীয় একটি কুচক্রি মহল অবৈধভাবে অর্থনৈতিক সুবিধা আদায় করতে না পেরে ২০২০ সালের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল করে।

ভাইরাল হওয়া ভিডিওতে নোয়াপাড়া গ্রুপ ও ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জড়িয়ে যে ধরণের মন্তব্য করা হয়েছে তা মানহানিকর। এমনকি ওই কুচক্রি মহল আমাকে ভয়ভীতি দেখিয়ে ক্যামেরার সামনে মিথ্যা বক্তব্য ও থানায় মামলা করতে চাপ সৃষ্টি করেছে। নিরুপায় হয়ে ক্যামেরার সামনে মিথ্যা বক্তব্য দিলেও থানায় মামলা আমি করিনি। যে কারণে ওই মহলটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন, ‘দুই বছর পূর্বের নির্যাতনের ভিডিও ভাইরাল করে আমাকে দিয়ে জজ মিয়া নাটক সাজানোর চেষ্টা করা হচ্ছে। তৎকালিন ঘটনার জন্য আমি শাস্তি পেয়েছি, আমার বিরুদ্ধে মামলা চলছে। এসময় তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘আমি নাকি পাঁচ লাখ টাকার বিনিময়ে নোয়াপাড়া গ্রুপের সঙ্গে সমঝোতা করেছি। এমন মিথ্যা সংবাদ প্রকাশ হতে থাকলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় থাকবে না। নোয়াপাড়া গ্রুপ শুধু ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়, একটি মানবতার প্রতিষ্ঠান।

এ ব্যাপারে নোয়াপাড়া গ্রুপের বিক্রয় ও বিপনন বিভাগের প্রধান মিজানুর রহমান জনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জনপ্রিয় অনলাইন নিউজ বিডিটেলিগ্রাফ-২৪কে জানান, নোয়াপাড়া গ্রুপ দেশ ও কৃষকের স্বার্থ সংরক্ষণে দীর্ঘ ৩২বছর সুনামের সাথে কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে কৃষিক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar