1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাগেরহাটের কচুয়ায় অস্ত্রের মুখে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে আটক ১ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক

বাগেরহাটের কচুয়ায় অস্ত্রের মুখে স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে আটক ১

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৩৫ জন খবরটি পড়েছেন

মোঃনাজমুল ইসলাম সবুজ, বাগেরহাট জেলা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের কচুয়া উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার একটি গ্রামে এ ঘটনার পর শনিবার সকালে সন্দেহভাজন যুবককে আটক করা হয় বলে জানিয়েছেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আসাদুজ্জামান।

আটক এজাজুল মোল্লা (২২) উপজেলার একটি গ্রামের বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, স্কুলছাত্রীর বাবা-মা মেয়েকে বাড়িতে একা রেখে খুলনায় বেড়াতে যান। এই সুযোগে বৃহস্পতিবার গভীর রাতে চার যুবক কৌশলে মেয়েটির বাড়িতে ঢুকে তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং সংঘবদ্ধ ধর্ষণ চালায়। “এক পর্যায়ে মেয়েটি সংজ্ঞাহীন হয়ে গেলে যুবকরা পালিয়ে যায়। শুক্রবার প্রতিবেশীরা অসুস্থ অবস্থায় স্কুলছাত্রীকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে মেয়েটির চিকিৎসার খোঁজ-খবর নেয়।

পুলিশ কর্মকর্তা বলেন, “মেয়েটি ওই চার যুবককে চিনতে পেরেছে বলে দাবি করেছে। শনিবার সকালে তার দেওয়া তথ্য অনুযায়ী, সন্দেহভাজন এজাজুলকে আটক করা হয়। তাকে কচুয়া থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। মেয়েটির পরিবার এখনও মামলা করেনি বলে জানান আসাদুজ্জামান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar