1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ আটক - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সর্বশক্তি দিয়ে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী বাঘারপাড়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী আটক দৌলতপুরে কৃষক কার্ডের দ্বিতীয় ধাপের পাইলটিং উদ্বোধন: ১,৭৬৯ কৃষক পেলেন সহায়তা কুষ্টিয়ায় বাস চাপায় নারী নিহত, আহত ২ মোংলায় র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ: ইনসাফ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা জকসুর উদ্যোগে চালু হলো রক্তদাতা খোঁজার অ্যাপ ‘JnURedDrop’ নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক

মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে বৃদ্ধ আটক

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০৫ জন খবরটি পড়েছেন

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ৮ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে।​ রবিবার বিকেলে এ ঘটনায় ছাত্রীর দাদা বোয়ালমারী থানার ডহরনগর তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার পরমেশ্বরর্দী ইউনিয়নের ময়েনদিয়া বাজারে মুদি ব্যবসায়ি রামকৃষ্ণের (৬০) দোকানে রবিবার সকালে ময়েনদিয়া হাফসা (রা.) মহিলা মাদ্রাসার তৃতীয় শ্রেণির  এক শিক্ষার্থী খাবার কিনতে গেলে রামকৃষ্ণ শিশুটিকে চকলেটের লোভ দেখিয়ে দোকানের পিছনে নিয়ে যৌন নিপীড়ন চালায়।

শিশুটি মাদ্রাসায় ফিরে বিষয়টি মাদ্রাসার মুহতামিম মাওলানা জমির উদ্দিনকে জানালে এলাকায় ঘটনাটি জানাজানি হয়ে যায়। এসময় জনরোষ থেকে রামকৃষ্ণকে রক্ষা করেন পরমেশ্বরর্দী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর ও মাদ্রাসার মুহতামিম মাওলানা জমির উদ্দিন।

খবর পেয়ে ডহরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থালে গিয়ে অভিযুক্ত রামকৃষ্ণকে আটক করে। ডহরনগর তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুক্তার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বোয়ালমারী থানা ওসি মোহাম্মদ নুরুল আলম জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনের ১০ ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar