1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাগেরহাটের মোংলায় সড়ক দূর্ঘটনায় ৩ বন্ধু নিহত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

বাগেরহাটের মোংলায় সড়ক দূর্ঘটনায় ৩ বন্ধু নিহত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ২৫৪ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট জেলা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের মোংলায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে মোটরসাইকেলের ধাক্কায় ৩ বন্ধু নিহত হয়েছেন। বুধবার (৯ মার্চ) রাত সা‌ড়ে ১১ মোংলা চাঁদপাই মেলা থেকে বায়জিদ, জাকারিয়া ও সাকিব নামের ওই তিনজন মোংলার উদ্দেশ্যে ফিরছিলেন। ফেরার পথে চাঁদপাই ইউনিয়নের মৌখালি ব্রিজের কাছাকাছি জয়বাংলা সড়ক এলাকায় এলে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে এবং পাশের চিংড়ি ঘেরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতরা হলেন মোংলা পৌর শহরের ১নং ওয়ার্ডের মোর্শেদ সড়কের বাসিন্দা জাহাঙ্গির হোসেনের ছেলে বায়জিদ হোসেন (২৩), আঃ কুদ্দুসের ছেলে জাকারিয়া (২২) এবং মোড়েলগঞ্জ উপজেলার মোঃ আসাদের ছেলে মোঃ সাকিব (২৩)।

নিহত বায়জিদ ও সাকিব সম্পর্কে মামাতো ফুফাতো ভাই এবং জাকারিয়া তাদের বন্ধু ছিল।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ  মনিরুল ইসলাম বলেন, রাতে চাঁদপাই ইউনিয়নের মৌখালি ব্রিজের কাছাকাছি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন রাস্তার পাশে থাকা ঘেরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar