1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ নরসিংদীতে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা শিক্ষক সংকটে পহরচাঁদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ সুন্দরবনে সশস্ত্র হামলার পাঁচ দিন পর নিখোঁজ ২১ জেলে, চলছে ড্রোন তল্লাশি লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা

যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে শিশু নিখোঁজ

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি
বুধবার (৩০ সেপ্টেম্বর), বিকেল ৫টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসলে নেমে জুনায়েদ গাজী (৪) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দেয়াপাড়া গ্রামের পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ জুনায়েদ ওই গ্রামের শহিদুল গাজীর ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বড় ভাই বায়েজিদের (৬) সঙ্গে নদীতে গোসল করতে নামে জুনায়েদ। এ সময় নদীতে স্রোত বেশি থাকায় সাঁতার না জানায় শিশুটি স্রোতের টানে তলিয়ে যায়। বড় ভাই তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়।

পরে বড় ভাইয়ের চিৎকারে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা নদীতে নেমে জুনায়েদকে খুঁজতে শুরু করেন। খবর পেয়ে দুপুর ১টার দিকে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, “দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিশুটিকে উদ্ধারে প্রাথমিক অভিযান শুরু করা হয়। দীর্ঘ সময় অভিযান চালিয়েও শিশুটির সন্ধান না পাওয়ায় খুলনা বিভাগীয় দপ্তরের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar