1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিশ্ব পর্যটন দিবসে দুর্গাপুরের অপার সম্ভাবনাময় পর্যটনকে বিকশিত করার আহ্বান - bdtelegraph24.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

বিশ্ব পর্যটন দিবসে দুর্গাপুরের অপার সম্ভাবনাময় পর্যটনকে বিকশিত করার আহ্বান

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে ও পর্যটন শিল্প উন্নয়ন সমবায় সমিতির সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে নানা শ্রেণী পেশার নাগরিক অংশগ্রহণ করেন।

সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে র‍্যালির মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এই র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, পর্যটন ব্যবসায়ী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন ।

পরে সোমেশ্বরী হলরুমে পর্যটন শিল্প উন্নয়ন সমবায় সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায় শুরু হয় আলোচনা সভা। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এম এ জিন্নাহ, সহ সভাপতি এম. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, দুর্গাপুর প্রেসক্লাবের সহ সভাপতি মোহন মিয়া সহ অন্যান্য অতিথিবৃন্দ।

এই আয়োজনে আলোচকরা বলেন, দুর্গাপুর প্রকৃতির অপার সৌন্দর্যে সমৃদ্ধ একটি জনপদ। সোমেশ্বরী নদী, বিজয়পুরের সাদা মাটির পাহাড়, গারো ও হাজংসহ বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা—সব মিলিয়ে দুর্গাপুরে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে।

তারা বলেন, পর্যটন শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি একটি এলাকার অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান ও সংস্কৃতি সংরক্ষণের গুরুত্বপূর্ণ মাধ্যম। পর্যটকদের আগমন বাড়লে স্থানীয় হোটেল-রেস্তোরাঁ, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা, হস্তশিল্প ও স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারিত হবে। একই সঙ্গে স্থানীয় তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

অতিথিরা বলেন, পর্যটন বিকাশের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ রক্ষার বিষয়টিও গুরুত্ব দিতে হবে। পর্যটনকেন্দ্রগুলোতে পরিচ্ছন্নতা বজায় রাখা, নদী-পাহাড় ও জীববৈচিত্র্য রক্ষা করা এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। সরকারি উদ্যোগ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, পর্যটন সংশ্লিষ্ট উদ্যোক্তা এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপুরকে একটি পরিকল্পিত ও পরিবেশবান্ধব পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। আজকের এই গ্লোবাল ভিলেজের আধুনিক সময়ে পর্যটনের ডিজিটাল রূপান্তর ও কৃত্তিম বুদ্ধিমত্তা তথা এআই কে কাজে লাগিয়ে বিশ্বের যেকোন প্রান্তের পর্যটন সম্ভাবনাকে চমৎকারভাবে বিকশিত করা সম্ভব।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar