1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় পৌরসভা গঠনের লক্ষ্যে হালনাগাদ প্রতিবেদন চাইল স্থানীয় সরকার বিভাগ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় পৌরসভা গঠনের লক্ষ্যে হালনাগাদ প্রতিবেদন চাইল স্থানীয় সরকার বিভাগ ভাঙ্গুড়া উপজেলায় নবাগত এসিল্যান্ড নুসরাত জাহানের যোগদান নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

লোহাগাড়ায় পৌরসভা গঠনের লক্ষ্যে হালনাগাদ প্রতিবেদন চাইল স্থানীয় সরকার বিভাগ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ৩টা ৬ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় পৌরসভা গঠনের লক্ষ্যে হালনাগাদ তথ্যসহ প্রতিবেদন চেয়েছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের শের-২ শাখা থেকে এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে লোহাগাড়া উপজেলাধীন পৌরসভা গঠনের লক্ষ্যে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ৩ ও ৪ ধারা অনুযায়ী হালনাগাদ তথ্যাদিসহ প্রতিবেদন প্রেরণের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দ্রুত প্রতিবেদন পাঠানোর জন্য চট্টগ্রাম জেলা প্রশাসককে অনুরোধ করেছে মন্ত্রণালয়।

স্থানীয় সরকার বিভাগের এই চিঠির পর লোহাগাড়ায় পৌরসভা গঠনের উদ্যোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে লোহাগাড়ায় পৌরসভা গঠনের দাবি থাকলেও, কর্তৃপক্ষের কাছে হালনাগাদ তথ্য চাওয়ায় বিষয়টি নতুন করে প্রক্রিয়ায় এসেছে।

বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। তবে পৌরসভা গঠন চূড়ান্ত হয়েছে—এমন কোনো তথ্য চিঠিতে উল্লেখ নেই। বিষয়টি এখন কেবল হালনাগাদ তথ্য সংগ্রহ ও প্রতিবেদন প্রেরণের প্রাথমিক পর্যায়ে রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar