1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শরণখোলায় দেনার দায়ে চিরকুট লিখে ব্যবসায়ীর আত্মহত্যা  - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

শরণখোলায় দেনার দায়ে চিরকুট লিখে ব্যবসায়ীর আত্মহত্যা 

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ২৯৫ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

মোঃ নাজমুল ইসলাম সবুজ ,বাগেরহাট জেলা প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলায় দেনাদারদের পাওনা পরিশোধের চাপ সামলাতে না পেরে চিরকুট লিখে আব্দুল হক (৩৩) ওরফে আব্দুল্লাহ নামে এক ক্ষুদ্র ব্যবসায়ী চালের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন।

রবিবার (১৩ মার্চ) রাত দেড়টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের নলবুনিয়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 

থানা ও পরিবার সূত্রে জানা যায় , উপজেলার নলবুনিয়া  গ্রামের মৃত আব্দুল হাসেম প্যাদার ছেলে ও নলবুনিয়া বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী আ.হক দীর্ঘ দিন ধরে বিভিন্ন এনজিও থেকে ঋন নিয়ে মুদিমনোহরি ও চা বিস্কিটের ব্যবসা শুরু করে। এতে আব্দুল হক ঋন গ্রস্থ হয়ে পড়েন। এই ঋনের বোঝা তাকে মানষিক ভাবে বেসামাল করে তোলে বলে এলাকাবাসি জানায়।

অপর দিকে স্থানীয় যুবলীগ নেতা মো.জাহিদুল ইসলাম মোস্তফা ও তাঁতীলীগের আহবায়ক জিয়াউল হক তালুকদার বলেন,কয়েকদিন ধরে আব্দুল হককে বিষন্ন মনে হয়েছিল। রোববার রাত ১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি গিয়ে তার স্ত্রী রিনা বেগমকে বলে আমি আর পৃথিবীতে থাকবো না চলে যাচ্ছি মেয়েকে দেখে রেখো।আমার কাছ কারা কতো টাকা পাবে এবং আমি কার কাছে কতো পাবো সব খাতায় লিখে রেখেছি এই ছিল তার শেষ কথা। এর কিছুক্ষণ পর আব্দুল হক নিজের থাকার ঘরে গিয়ে  চাল পোকা মুক্ত করার ট্যাবলেট খেয়ে বমি শুরু করে। পরে তার স্ত্রী রিনা বেগম প্রতিবেশিদের খরব দেয়। প্রতিবেশিরা তাকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে ভর্তির আধা ঘন্টা পরে তিনি মারা যান। 

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফয়সাল আহমেদ বলেন, পোঁকা মারার ট্যাবলেট খেয়ে গুরুতর অসুস্থ্য অবস্থায় আঃ হককে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শরণখোলা থানার ওসি মোঃ সাইদুর রহমান বলেন, পুলিশ খবর পেয়ে সোমবার সকালে হাসপাতাল থেকে আঃ হকের লাশ উদ্ধার করে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar