1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে আড়ম্বরপূর্ণ পরিবেশে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

কুড়িগ্রামে আড়ম্বরপূর্ণ পরিবেশে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৫৬ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামে ১৫ মার্চ সকাল ১১ঃ০০ ঘটিকায় পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। এবারে দিবসটির প্রতিপাদ্য ছিলো ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা। শুরুতে বেলুন উড়িয়ে দিবসের শুভ সূচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ মিনহাজুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোঃ আব্দুর রশীদ, জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায়,ক্যাবের কুড়িগ্রাম জেলা সভাপতি  মানিক চৌধুরী, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। 

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক নির্মিত প্রমান্যচিত্র প্রদর্শন করা হয়। অতঃপর জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রামের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিনহাজুল ইসলাম। উক্ত আলোচনা সভায় কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মোঃ আব্দুর রশীদ, জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায়, ক্যাবের কুড়িগ্রাম জেলা সভাপতি মানিক চৌধুরী, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান,জেলা বেকারি মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক,জেলা হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক,মাংস ব্যবসায়ী,কুড়িগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সাধারণ ভোক্তাবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।

এছাড়া দিবসটি উপলক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের বিভিন্ন সচেতনতামূলক লেখা ও শ্লোগান সম্বলিত একটি সুদৃশ্য ট্রাকশো শহর জুড়ে প্রদক্ষিন করে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar