নিজস্ব প্রতিবেদক।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরে বেকার যুবকদের ১৪ দিন ব্যাপি ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
সোমবার দুপুরে শহরের কারবালা রোডের নীর কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। সদর উপজেলা যুব ও ক্রীড়া উন্নয়ন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে পহেলা মার্চ এ প্রশিক্ষণ শুরু হয়।
স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন-উন্নয়ন প্রকল্প ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) সহযোগিতায় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজিম উদ্দীন, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, শহর যুবলীগের সভাপতি মাহবুবুল হাসান মিলু, নীর কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক ধীমান দেবনাথ প্রমুখ।