সাতক্ষীরা প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাতক্ষীরা রেঞ্জের কাঁচি কাটা এলাকায় মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমনে এক মৌয়াল নিহত হয়েছে। কাঁচি কাটা ফরেস্ট টহল ফাঁড়ি আওতাধীন রায় মঙ্গল নদীতে এ ঘটনা ঘটে। শুক্রবার ভোরে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সোলাইমান শেখ শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের আনছার শেখের ছেলে।স্থানীয়রা জানান, ৭/৮জনের একটি দল বনবিভাগ থেকে বৈধ পাশ নিয়ে বৃহস্পতিবার সকালে মধু চাক খুঁজতে যায়।
এসময় বাঘ একজনকে আক্রমণ করে গভীর জঙ্গলে নিয়ে যায়।সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান জানান, সোলাইমান শেখকে তার সহকর্মীরা উদ্ধার করেছে। অনুমতি নিয়ে বনে যাওয়ায় বিধি অনুযায়ী নিহত সোলাইমানের পরিবার ক্ষতিপূরণ পাবেন।