1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে যাত্রীবাহী বাস, নিহত ১,আহত ১৫ - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে যাত্রীবাহী বাস, নিহত ১,আহত ১৫

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ২০৫ জন খবরটি পড়েছেন
সংগৃহীত ছবি

ডেস্ক রিপোর্ট।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এসময় আরোও অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার (৩০ মার্চ) সন্ধ্যার পর জেলার ষাটগম্ভুজ ইউনিয়নের শ্রীঘাট যৌখালী ব্রীজ এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

দূর্ঘটনার খবর পেয়ে বাগেরহাট দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে  আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।  দূর্ঘটনায় উদ্ধার কাজ চলছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খুলনা থেকে পিরোজপুরগামী একটি যাত্রীবাহী বাস শ্রীঘাট মৌখালী ব্রীজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের সদস্য এ্যাম্বুলেন্স নিয়ে দ্রত ঘটনাস্থলে যায় এবং বাসের যাত্রীদের উদ্ধার করে।

এ সময় কমপক্ষে ১৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়।আহতদের মধ্যে মনোয়ারা বেগম (৬২) নামের একজনকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।

বাগেরহাট সদর মডেল থানার ওসি কে এম আজিজুল ইসলাম   বিষয় টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে পুলিশ সদস্যরাও উদ্ধার অভিযানে রয়েছে। এপর্যন্ত এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar