1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রবাদ বাক্যে নয়,এবার সুন্দরবনের বাঘের সাথে মহিষের লড়াই  - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

প্রবাদ বাক্যে নয়,এবার সুন্দরবনের বাঘের সাথে মহিষের লড়াই 

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ২৮১ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

মোঃ নাজমুল ইসলাম সবুজ, বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রবাদ বাক্যে নয়, এবার সুন্দরবনের বাঘের সাথে গৃহস্থের মহিষের সত্যি সত্যি লড়াইয়ের ঘটনা ঘটেছে। এতে মহিষ টি মারাত্মক আহত হয়ে লোকালয়ে ফিরে এসেছে। বাঘটির ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভাড়ানী টহল ফাঁড়ি এলাকার বনাঞ্চলে ঘটনাটি ঘটেছে বলে সংশ্লিষ্ট ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করেছে । তবে, ক্ষতি পোষাতে মহিষটির মালিক আহত মহিষ টি জবাই করে ৫০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করে দিয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছে ।

মহিষটির মালিক শরণখোলা উপজেলার রসুলপুর গ্রামের সোবাহান হাওলাদার জানান, ভোলা নদী ভরাট হয়ে যাওয়ায় তাদের গ্রামের অনেক মহিষ ঘাস খেতে সুন্দরবনে যায়। সময় মত তার মহিষ টি লোকালয় ফিরে না আসায় খুজতে গিয়ে বাঘের আক্রমনে মারাত্মক আহত অবস্থায় বন থেকে মহিষ টি উদ্ধার করা হয়। বাঘের আক্রমনে পড়ে বাঘের সাথে লড়াই করে মহিষটি জীবন বাঁচিয়েছে বলে তার ধারনা ।

তিনি আরো বলেন, আঘাতের চিহ্ন দেখে মনে হয় বাঘটি পেছন দিক থেকে মহিষটিকে আক্রমন করেছিল। পিছনের দুটি পায়ে বাঘের নক ও দাতের আঘাতের চিহ্ন রয়েছে। দাসের ভাড়ানী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক, সুন্দরবনের বাঘের সাথে গৃহস্থের মহিষের লড়াইয়ের ঘটনা শুনেছেন বলে জানান।

তিনি বলেন, ভোলা নদী ভরাট হয়ে যাওয়ায় লোকালয় থেকে সহজেই গরু মহিষ সুন্দরবনে ঢুকে পড়ে। যার ফলে মাঝে মধ্যে এ ধরনের ঘটনা ঘটে। তিনি এ ব্যাপারে গ্রামবাসীকে সতর্ক থাকার অনুরোধ করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar