1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোকালয়ে থেকে হরিণ উদ্ধার করে বনে অবমুক্ত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

লোকালয়ে থেকে হরিণ উদ্ধার করে বনে অবমুক্ত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ৪১১ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাগেরহাটের শরণখোলায় বুধবার (৬ এপ্রিল) বেলা ১১ঃ৩০ মিনিটে লোকালয়ে উদ্ধার করা একটি চিত্রল হরিণ সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে সুন্দরবন থেকে দুটি হরিণ লোকালয়ে ঢুকে পড়ে।

বনবিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ফরেষ্ট ষ্টেশনের বন থেকে দুটি চিত্রল হরিণ শরণখোলার পশ্চিম রাজাপুর গ্রামে চলে আসে। বুধবার সকাল ১০ ঘটিকায় গ্রামবাসীরা গ্রামের মাঠে দুটি হরিণকে ঘাস খেতে দেখে। গ্রামবাসীরা হরিণ দুটিকে ধরার জন্য তাড়া করলে একটি হরিণ নিকটস্থ ভোলা নদীতে পড়ে সাতরে সুন্দরবনের মধ্যে চলে যায়।

অপর হরিণটি পশ্চিম রাজাপুর গ্রামের আলামিন হোসেনের বাড়ীর পিছনে ঝোপের মধ্যে আশ্রয় নেয়। খবর পেয়ে ধানসাগর ষ্টেশনের বনরক্ষীরা ঝোপের মধ্যে থেকে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়।

ধানসাগর ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা মোঃ আব্দুস সবুর বলেন, ধারণা করা হচ্ছে সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে নদী সাঁতরে হরিণ দুটি গ্রামে চলে গিয়েছিলো। একটি হরিণ মানুষের তাড়া খেয়ে বনে ফিরেছে এবং উদ্ধার করা হরিণটি বুধবার দুপুরে ধানসাগর ষ্টেশনের বনে অবমুক্ত করা হয়েছে বলে ঐ ষ্টেশন কর্মকর্তা জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar