1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
স্বামীর আত্মহত্যার দেড় বছর পর স্ত্রীর আত্মহত্মা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

স্বামীর আত্মহত্যার দেড় বছর পর স্ত্রীর আত্মহত্মা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৩৯১ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ ,বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

স্বামীর আত্মহত্যার দেড় বছর পর তার বিধবা স্ত্রী রুমানা আক্তার (২১) ও ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার নলবুনিয়া গ্রামে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

পুলিশ জানায়, বাগেরহাটের শরণখোলা উপজেলার নলবুনিয়া গ্রামের শাকিল হাওলাদারের বিধবা স্ত্রী রুমানা আক্তার তার স্বামীর মৃত্যুর পর একই গ্রামের দাদা বাড়িতে দাদী আলেয়া বেগমের কাছে আশ্রয় নেয়। বৃহস্পতিবার দুপুরে নাতি রুমানা কে বাড়িতে রেখে দাদী আলেয়া বেগম রান্নার জন্য পাশের বাড়িতে কলা তরকারি আনতে যায়।
ফিরে এসে রুমানার কোন সাড়া শব্দ না পেয়ে দাদী খোজাখুজি শুরু করেন। এক পর্যায় ঘরের পাটাতনের দরজা খোলা দেখে তার সন্দেহ হলে সে ও পাটাতনের উপরে উঠে নাতি রুমানা কে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে থাকতে দেখেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে রুমানার লাশ উদ্ধার করে।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য হারুন অর রশিদ তালুকদার জানান, এখন থেকে দেড় বছর আগে রুমানার স্বামী শাকিল হাওলাদার একই ভাবে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছিল। রুমানার বাবা দ্বিতীয় বিয়ে করে সৌদীতে প্রবাস জীবনে আছেন। আর তার মা পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় তার বাবার বাড়িতে থাকেন। তাই অনেকটা বাধ্য হয়েই রুমানা দাদীর কাছে থাকতেন।

শরণখোলা থানার নবাগত অফিসার ইন চার্জ একরাম হোসেন বলেন, এ ঘটনায় শরণখোলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে । ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar