1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
৯৯৯ এ কল করে দূর্লভ প্রজাতির তক্ষক উদ্ধার, পরে করমজলে অবমুক্ত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

৯৯৯ এ কল করে দূর্লভ প্রজাতির তক্ষক উদ্ধার, পরে করমজলে অবমুক্ত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ২৯৩ জন খবরটি পড়েছেন
ছবি-বিডিটেলিগ্রাফ

মোঃ নাজমুল ইসলাম সবুজ বাগেরহাট প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা এক কলারের ফোন পেয়ে মোংলার বাংলালিংক অফিস থেকে একটি দুর্লভ প্রজাতির তক্ষক উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ পুলিশ পরিচালিত ‘জাতীয় জরুরী সেবা ৯৯৯’এ একজন কলার মোংলার ১নং পাকা জেটি সংলগ্ন বাংলালিংক অফিস (সাজু আর্ট প্রেস এর ৩য় তলা) থেকে ফোন করে জানান, অফিসের গুনা দিয়ে তৈরী জানালার গ্রিলের সাথে পেচিয়ে দুর্লভ প্রজাতির একটি তক্ষত আটকে আছে। কলার ৯৯৯-এ ফোন করে পাখিটি উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানায়।

জাতীয় জরুরী সেবা ৯৯৯’এর কলার বাংলালিংক অফিস মোংলা শাখার ম্যানেজার শেখ ফজলুল রশিদ বলেন, আমি জানালার পাশে তক্ষক টি দেখতে পেয়ে একটি নেটের মাধ্যমে আটকে ফেলি এবং পরে ৯৯৯ কল করে বিস্তারিত বলি।

তিনি আরও বলেন আমি জানি এই প্রাণী নিয়ে অনেক গুজব ছড়ানো হয়, তাই সাথে সাথেই ৯৯৯ কল করে সহযোগীতা চাই। একইসঙ্গে তক্ষকটি উদ্ধার কাজে বণ্য প্রাণী পরিদর্শক আবদুল্লাহ আস সাদিক এর নির্দেশে বণ্য প্রাণী ফরেনসিক বিভাগের প্রশিক্ষণ প্রাপ্ত স্বেচ্ছাসেবী সাংবাদিক শেখ রাসেলকে বিষয়টি জানিয়ে উদ্ধারে সহায়তার জন্য অনুরোধ জানানো হয়।

পরবর্তীতে তক্ষকটি উদ্ধার করে চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির’র প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। 

চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে একজন জানান যে মোংলার বাংলালিংক অফিসে একটি তক্ষক দেখতে পান। পরবর্তীতে আমরা আমাদের প্রতিনিধি পাঠিয়ে তক্ষকটিকে নিয়ে আসি এবং বিভাগীয় বন কর্মকর্তা ও চাঁদপাই রেঞ্জ কর্মকর্তার অনুমতিক্রমে তক্ষকটি করমজলে অবমুক্ত করি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar