1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভালোবাসার টানে অভয়নগরে ফিরে এলেন ডাঃ রিজভী - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

ভালোবাসার টানে অভয়নগরে ফিরে এলেন ডাঃ রিজভী

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ২২৫ জন খবরটি পড়েছেন

অভয়নগর প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

অভয়নগর উপজেলার সাধারন মানুষের হৃদয়ে স্থান করে নেয়া সেই ডাঃ রিজভী আবার ফিরে এসছেন  অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ।

আজ বুধবার (১৩ এপ্রিল) সকালে ডাঃ এস এম মাহমুদুর রহমান রিজভীর পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। এ সংবাদ জানতে পেরে তাকে দেখার জন্য এলাকার মানুষ সকাল থেকেই ফুল হাতে দলে দলে ছুটে আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় যোগদানের প্রথম দিন উপজেলার বিভিন্ন পেশার মানুষ ও বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন ডাঃএস এম মাহমুদুর রহমান রিজভী।

ফুলেল শুভেচ্ছায় সিক্ত ডাঃ রিজভী

ডাঃ এস এম মাহমুদুর রহমান রিজভী করোনার শুরু থেকেই নিজের জীবনের ঝুঁকি নিয়ে উপজেলার মানুষের পাশে থেকে চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়াও তিনি  পানি বন্ধী মানুষের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সেবা ও পরামর্শ দেন। ঝুঁকি নিয়ে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা করতে  গিয়ে ডাঃ রিজভী একাধিকবার করোনা আক্রান্ত হয়েছেন।

সরকারি দায়িত্ব পালন করতে গত বছরের ১০ অক্টোবর অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলী হয়ে যান ডা. রিজভী।  প্রিয় চিকিৎসকের এ চলে যাওয়ায় হতাশ হয়ে পড়েন উপজেলার মানুষ । এনিয়ে শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে তাকে ফিরে পাওয়ার দাবি ধারাবাহিক ভাবে চলতে থাকে।  শেষ পর্যন্ত উপজেলার মানুষের কাঙ্খিত চাহিদা পূরণের লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিসাবে তাকে যোগদানের নির্দেশ দেন ।

পুনরায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর  তিনি বলেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞ, আমি এখানেই  জন্মেছি তাই  উপজেলার মানুষের কাছে আমি দায়বদ্ধ । আমি ইতিপূর্বে এখানের মানুষের সেবা করার চেষ্টা করেছি। গত দিন গুলোতে এই উপজেলার মানুষের পাশে যেভাবে ছিলাম আগামীতে’ও সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করব। আমি সবার ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar