যশোর প্রতিনিধি।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোর খুলনা মহাসড়কের নরেন্দ্রপুরে৷ বালুবাহী ডাম্প ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে।
ঘটনাটি যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের হাটবিলা জামতলায় অবস্থিত আফিল ব্রিকস এর সামনে ঘটেছে।
নিহত আজিজুর রহমান সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ঘুনি বাজারের মৃত আহম্মদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী সুত্রে জানা যায় আজ সকাল সাড়ে এগারোটার দিকে নিহত আজিজুর রহমান বাচ্চু রূপদিয়া বাজার থেকে আসার পথে বালু বাহী নম্বর প্লেট বিহীন ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী আজিজুর কে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন।
নওয়াপাড়া হাইওয়ে পুলিশ ও স্থানীয় নরেন্দ্রপুর ফাড়ির পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাকটিকে আটক করে হাইওয়ে থানায় নিয়ে যায় এবং লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্যে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রেরন করেন।