1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কুড়িগ্রামে ট্রাক্টর উল্টে চালক নিহত - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

কুড়িগ্রামে ট্রাক্টর উল্টে চালক নিহত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ২৪০ জন খবরটি পড়েছেন

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রাম।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুড়িগ্রামের ফুলবাড়িতে হাল চাষের ট্রাক্টর উল্টে চালক নিহত হয়েছে। এ সময় ট্রাকটরে থাকা মালিকের ছেলে ও সহযোগী গুরুতর আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কিশমাত শিমুলতলা গ্রামে।

নিহত চালকের নাম সুমন মিয়া (২০)। সে নাওডাঙ্গা ইউনিয়নের পূর্বফুলমতি গ্রামের বেলাল হোসেনের ছেলে।

আহত শিহাব উদ্দিন (২১) ওই ট্রাক্টরের মালিক এবং একই ইউনিয়নের বালাটারী গ্রামের শহিদ উদ্দিনের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, শনিবার বিকালে কিশামত শিমুলবাড়ি এলাকার জৈনক নারায়ন চন্দ্র রায়ের জমি চাষের উদ্দেশে দু’জন ট্রাক্টর নিয়ে যায়। হালচাষের জমিতে যাওয়ার আগেই কিশমাত শিমুলতলা এলাকার জমির একটি উচু আইল পার হতে গেলে ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় ট্রাক্টরে থাকা দু’জনই উল্টে যাওয়া ট্রাক্টরটির নিচে চাঁপা পড়ে।

আশেপাশের লোকজন এসে ট্রাক্টর সরিয়ে দুইজনকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই মারা যায় চালক সুমন মিয়া। গুরতর আহত হয় শিহাব উদ্দিন। পরে শিহাবকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়।
নিহতের স্বজন মনিরউদ্দিন জানান, সুমনের পরিবার খুবই গরীব। সুমন দৈনিক ২০০ থেকে ২৫০ টাকায় ট্রাক্টর চালিয়ে সংসার চালাতেন। এভাবে সুমন মারা যাবে ভাবতে পারিনি। 

এ প্রসঙ্গে ফলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar