1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে ডেনমার্কের রাজকুমারীর আগমন, নিরাপত্তা জোরদার সহ চলছে রাস্তা সংস্কার - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন পে-স্কেলেই বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা: শিক্ষা সচিব ঢাবির শেখ মুজিবুর রহমান হলের গেট থেকে ‘শহীদ ওসমান হাদি’ নাম অপসারণ উজ্জয়িনীর শাহী মসজিদ: ৬৩৬ বছরের পুরনো স্থাপনা ও রাস্তা সম্প্রসারণ নিয়ে বিতর্ক শৈলকুপায় ভেজাল সয়াবিন তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা রংপুরে বাড়িতে নকল সয়াবিন তেল তৈরির কারখানা, ব্যবসায়ীকে কারাদণ্ড শরীয়তপুরে ৩ আইনজীবীকে মারধর ও চেম্বার ভাঙচুর, অভিযুক্ত বিএনপি ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলেও তেল আয়ের নিয়ন্ত্রণে ওয়াশিংটন ফেনী সফর: দেড় হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের আয়োজনে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

শ্যামনগরে ডেনমার্কের রাজকুমারীর আগমন, নিরাপত্তা জোরদার সহ চলছে রাস্তা সংস্কার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ২২৯ জন খবরটি পড়েছেন

অনাথ মণ্ডল, শ্যামনগর, সাতক্ষীরা।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত দেখতে একদিনের সফরে ২৭ এপ্রিল বুধবার সাতক্ষীরার শ্যামনগরে আসছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। রাজকুমারীর ভ্রমন সফল করতে ইতিমধ্যে প্রস্তুতি প্রায় শেষ করেছে স্থানীয় প্রশাসন। আর তার ভ্রমণকে নির্বিঘ্ন করতে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় অঞ্চলে।

জেলা তথ্য অফিস থেকে দেয়া সফরসুচি অনুযায়ি, রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন বুধবার সকাল সাড়ে ৯টায় শ্যামনগরের টাইগার পয়েন্টে হেলিকপ্টার থেকে নামবেন। এরপর গাড়িতে চড়ে শ্যামনগরের কুলতী গ্রামে যাবেন। পরে ১৫ থেকে ২০ মিনিট ওই জনপদে পায়ে হাঁটবেন এবং জলবায়ু ঝুকিপূর্ন জনগোষ্টির বসবাস এলাকা ঘুরে দেখবেন।

জলবায়ু ঝুকিপূর্ন জনগোষ্টির বসবাস এলাকায় অবস্থিত সাইক্লোন সেন্টার ও বেড়িবাঁধ পরিদর্শন করবেন রাজকুমারী। এসময় তিনি বাঁধের পাশে বসবাসকারি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত লোকজনের সাথে কথা বলবেন। দুপুরে তিনি স্থানীয় বরসা রির্সোটে মধ্যহ্নভোজ করবেন। এছাড়া তিনি সুন্দরবন ভ্রমণ করবেন এবং বনবিভাগের লোকজনের সাথেও কথা বলবেন।

সাধারণ মানুষের জন্য ২৫ ও ২৬ মার্চ সুন্দরবন,সাতক্ষীরা রেঞ্জে প্রবেশে নিষেধাজ্ঞা জারী করেছে বনবিভাগ। এজন্য সব ধরণের পাস বন্ধ রয়েছে বলে জানিয়েছে বনবিভাগ।

এ বিষয়ে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান জানান,রাজকুমারীর সুন্দরবন ভ্রমনকে নির্বিঘ্ন করতে দুদিন সাধারণ পর্যটকদের সুন্দরবন ভ্রমনে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।

এদিকে রাজকুমারীর আগমনকে ঘিরে শ্যামনগরে সাজসাজ রব পড়ে গেছে। নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হয়েছে পুরো এলাকা।

পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, নিরাপত্তার বিষয়টি দেখভাল করছে এসএসএফ। জেলা ও থানা পুলিশ তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে। এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

জেলা প্রশাসক হুমায়ুন কবির জানান, রাজকুমারীর আগমনকে নিরাপদ ও স্বাচ্ছন্দময় করতে সবধরণের প্রস্তুতি প্রায় শেষের পথে। কুলতলী গ্রামের ইটের সোলিং রাস্তা সংস্কার ও পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar