এ আর রাকিবুল হাসান কুড়িগ্রাাম।।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ২৫-৪-২০২২ইং রাজারহাট মডেল প্রেসক্লাব কার্যালয়ে দুপুর ১২ ঘটিকার সময় বেশকিছু দুঃস্থ বয়স্ক নারী পুরুষদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি চেয়ারম্যান রাজারহাট উপজেলা পরিষদ। আরও উপস্থিত ছিলেন রাজার থানার ডিএসবি আব্দুস ছামাদ সরকার, মডেল প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আঃ রফিক সহ সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হোসেন,সহকারী প্রচার সম্পাদক মকবুল হোসেন, কোষাধ্যক্ষ আব্দুর রউফ,সদস্য শফি খান,আনিছুর রহমান আনাস,ফরহাদ, মকবুল, সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ ।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার প্রতি আহ্বান জানান এবং এভাবে নিরীহ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।